
চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযানে ছিনতাই, ডাকাতি ও মাদক মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও মাদক জব্দ করা হয়।
শুক্রবার ও আজ শনিবার নগরের কোতোয়ালি ও বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহেল (২৮), আশরাফুল (২০), মেহেদী ইসলাম (২২), শাহানুর প্রকাশ শানু, পারভেজ (২০), সাজ্জাদ (১৯), সুজয় দে (২৬), অজয় দাস (৪৪), বায়েজিদ হোসেন (২৯), সাজ্জাদ হোসেন (৩১), নুরু হাসান (১৯), পারভেজ (৩৫), শাওন সেন (৩৫), শেখ মো. কুদরতই খুদা, ফয়সাল আলম (৩২), জীবন রহমান জালাল (৩৮) ও মো. সোহেল (৩১)।
নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার (সদর) মো. আমিনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারের পর আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মোবাইলে গেম, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার ও মাদকাসক্তি থেকে তরুণ সমাজকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সমাজসেবক মো. আক্তার হোসেন খান। তাঁর নিজ অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন গ্রামের যুবকদের মাঝে ফুটবল
২ মিনিট আগে
গোপালগঞ্জে একটি বিদ্যালয়ে এক ছাত্রী ও এক যুবককে গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ওই ছাত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে দাবি তার পরিবারের। শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতর এমন নির্যাতনের ঘটনার তিন দিন পার হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ...
৩২ মিনিট আগে
সুন্দরবনে মাছ ধরায় নিষেধাজ্ঞা চললেও তা উপেক্ষা করে অবাধে শিকার চালিয়ে যাচ্ছেন এক শ্রেণির জেলে। বন বিভাগের ধারাবাহিক অভিযানে দুই দিনের ব্যবধানে শেলারচর বনাঞ্চলে আরও একটি অবৈধ শুঁটকি মাচা (রং ঘর) গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
৪১ মিনিট আগে
নরসিংদীর মনোহরদী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধ ও রাস্তার পাশের গাছ কাটাকে কেন্দ্র করে মারধরে মিজান মিয়া (৪৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। স্থানীয় এক আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ ও তার ছেলে জীবনের মারধরে মিজান মারা যান বলে অভিযোগ উঠেছে।
৪১ মিনিট আগে