
মোবাইলে গেম, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার ও মাদকাসক্তি থেকে তরুণ সমাজকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সমাজসেবক মো. আক্তার হোসেন খান। তাঁর নিজ অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন গ্রামের যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে যুবকদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়।
এ সময় আক্তার হোসেন খান বলেন, বর্তমান সময়ে তরুণদের সামনে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার অনেককে খেলাধুলা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। খেলাধুলা শুধু শরীর ও মনকেই সুস্থ রাখে না, এটি নেতৃত্ব, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দলগত মানসিকতা গড়ে তোলে। তাই লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়াচর্চা প্রয়োজন।
আক্তার হোসেন আরও বলেন, একজন সফল ক্রীড়াবিদ সমাজে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে পারেন। তাই তরুণদের ছোটবেলা থেকেই নিজেদের লক্ষ্য নির্ধারণ করে খেলাধুলা ও শিক্ষাকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে।
উল্লেখ্য, আক্তার হোসেন খান জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়ন নির্বাচন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণসহ নানা সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

কুমিল্লার দেবিদ্বারে স্কয়ার হাসপাতালে এক নবজাতক জন্ম দেওয়ার পর তাকে বাবার হাতে তুলে দিয়ে প্রসূতি মা চলে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর সংবাদ পেয়ে নবজাতকের বাবা পরিচয় দেওয়া মো. মমিনকে (২৪) থানা হেফাজতে নিয়েছে পুলিশ...
৭ মিনিট আগে
দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে গলির মাথায় পুরোনো একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। সন্দেহ হওয়ায় ব্যাগটি তল্লাশি করে ১০টি ককটেল পাওয়া যায়।
২৯ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া শহরতলীর টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের ‘এফ অ্যান্ড এফ’ কারখানার একটি ভ্রাম্যমাণ সিলিন্ডার লরিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে আসা লরির যন্ত্রাংশের আঘাতে মোছাম্মত জয়নব বেগম (৫৫) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে...
১ ঘণ্টা আগে