
বৈরী আবহাওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পারায় তিনটি ফ্লাইট ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়েছে। ঘটনার সময় চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার।
আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।
ইব্রাহিম খলিল বলেন, ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট BS350 (আবুধাবি-চট্টগ্রাম) এবং এয়ার আরাবিয়ার ফ্লাইট G9-526 (শারজা-চট্টগ্রাম) ডাইভার্ট হয়ে ঢাকায় অবতরণ করেছে। আর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG121 (ঢাকা-চট্টগ্রাম) পুনরায় ঢাকা ফিরে গেছে।
বৈরী আবহাওয়ার কারণে শাহ আমানত বিমানবন্দর দিয়ে আজ অবতরণ ও উড্ডয়ন করা প্রায় সব ফ্লাইটের স্বাভাবিকের তুলনায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত বিলম্ব হয়েছে।

রাজধানীর আবাসিক হোটেলসহ বিভিন্ন হোটেলে অবস্থানকারী অতিথিদের তথ্য নিয়মিত সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। প্রয়োজনের সময় যাতে এসব তথ্য দ্রুত পাওয়া যায়, সে জন্য হোটেলগুলো থেকে অতিথিদের তথ্য সংগ্রহে কার্যকর ব্যবস্থা নিশ্চি
৩ মিনিট আগে
ফরিদপুরের পদ্মা নদীর কবিরপুর চর এলাকা থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। ২৩ দিনের ব্যবধানে নদী থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার হলেও কারও পরিচয় মেলেনি। পুলিশ বলছে, পচনের কারণে পরিচয় শনাক্তে জটিলতা হচ্ছে।
১৬ মিনিট আগে
নিজ প্রতিষ্ঠানের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে যশোরের মনিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ইকরামুল ইসলামকে হেফাজতে নিয়েছে পুলিশ। আজ সোমবার সকাল থেকে ছাত্রীদের ক্লাস বর্জন ও আন্দোলনের মুখে থানা-পুলিশ ওই শিক্ষককে হেফাজতে নেয়।
২০ মিনিট আগে
সাত বছর বয়সী শিশু মরিয়ম গত বৃহস্পতিবার বিদ্যালয় থেকে সহপাঠীকে খুঁজতে তাদের বাড়িতে যায়। বাড়িতে সহপাঠীর বাবা জামিনুর ইসলাম (৩২) ছাড়া বাড়িতে আর কেউ ছিলেন না। এ সুযোগে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে ঘরের মেঝেতে গর্ত করে মরদেহ চাপা দিয়ে রাখেন।
২২ মিনিট আগে