
নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ‘ক্লিন কেয়ার’ নামে ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ মঙ্গলবার রাজধানীর নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম অ্যাপটির উদ্বোধন করেন।
ডিএসসিসি জানিয়েছে, নতুন এই অ্যাপের মাধ্যমে নগরবাসী পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত যেকোনো অভিযোগ সরাসরি জানাতে পারবেন। অভিযোগের অগ্রগতি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম ও মোবাইল নম্বরও অ্যাপের মাধ্যমে লাইভ ট্র্যাক করা যাবে। পাশাপাশি অভিযোগ নিষ্পত্তির পর সেবার মান সম্পর্কে নাগরিকেরা তাদের মতামত ও সন্তুষ্টির প্রতিক্রিয়াও জানাতে পারবেন। সেবাটি ব্যবহার করতে গুগল প্লে স্টোর থেকে ‘ক্লিন কেয়ার’ অ্যাপ ডাউনলোড করে মোবাইল নম্বরের মাধ্যমে নিবন্ধন করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুস সালাম বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তুলতে প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার বিকল্প নেই। বিশ্বের উন্নত শহরগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা অ্যানালিটিকস ব্যবহার করে বর্জ্য ব্যবস্থাপনা পরিচালনা করছে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই ডিএসসিসি ‘ক্লিন কেয়ার’ ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে।
প্রশাসক বলেন, এই প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কোন এলাকায় কী ধরনের বর্জ্য বেশি সৃষ্টি হচ্ছে এবং কোথায় অতিরিক্ত জনবল বা যানবাহনের প্রয়োজন তা নির্ধারণ করা সম্ভব হবে। এর ফলে বর্জ্য সংগ্রহ, পরিবহন ও অপসারণ কার্যক্রম আরও সমন্বিত, কার্যকর ও ব্যয়-সাশ্রয়ী হবে।
প্রশাসক নগরবাসীর প্রতি পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘পরিচ্ছন্ন শহর, সচেতন জীবন’ প্রতিপাদ্য বাস্তবায়নে নাগরিকদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘ক্লিন কেয়ার’ অ্যাপটি নাগরিক ও সিটি করপোরেশনের মধ্যে কার্যকর ডিজিটাল সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
ডিএসসিসি অন্যান্য কর্মকর্তারা জানিয়েছেন, ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার প্রতিটি ধাপ আরও দক্ষতার সঙ্গে পর্যবেক্ষণ, সমন্বয় ও মূল্যায়ন করা সম্ভব হবে। এতে নাগরিক সেবার মান, স্বচ্ছতা ও সেবার গতি বাড়বে।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহবুবুর রহমান তালুকদারের সভাপতিত্বে সংস্থার অন্যান্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে আবু সিদ্দিক (৩৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে হারাগাছ পৌরসভার চরচতুরা গ্রামের একটি নির্জন রাস্তা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ...
৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরের আলোচিত পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলামসহ ছয় থানার ওসিকে বদলি করা হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক অফিস আদেশে তাঁদের বদলি করা হয়...
১ ঘণ্টা আগে
রংপুর নগরের মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও ১২ বছরের ছেলেকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই তরুণ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে রংপুর চিফ মেট্রোপলিটন আদালত-২-এ ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে তাঁদের কারাগারে...
২ ঘণ্টা আগে
পরিবেশকর্মী এবং স্থানীয়দের প্রতিবাদের মুখে সুনামগঞ্জ-জামালগঞ্জ (সাচনা বাজার) সড়কের গাছ কাটা বন্ধের নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন। তবে সেই নির্দেশনা উপেক্ষা করে গত ১৫ দিনে সড়কটির অর্ধেকের বেশি গাছ কেটে নিয়েছে বন বিভাগ। জেলা প্রশাসনের দাবি, তাদের না জানিয়েই গাছ কাটা হয়েছে।
৯ ঘণ্টা আগে