
আর মাত্র একদিন পর পবিত্র ঈদুল আজহা। প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে ঘরমুখী মানুষের ঢল নেমেছে সড়কে। তবে টানা বৃষ্টি, যানজট এবং অতিরিক্ত ভাড়া ঈদযাত্রাকে করে তুলেছে দুর্বিষহ। তবুও সব বাধা উপেক্ষা করে বাড়ির পথে ছুটছেন মানুষ।
দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার কর্ণফুলীর মইজ্জ্যেরটেক এলাকায় সিএনজি অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। আনোয়ারা, বাঁশখালী, পেকুয়া, চকরিয়া ও কর্ণফুলীর বিভিন্ন রুটে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
যাত্রীদের অভিযোগ, নির্ধারিত ভাড়ার তুলনায় তিন গুণ পর্যন্ত বেশি ভাড়া আদায় করা হচ্ছে। চাতরী থেকে মইজ্জ্যেরটেকের ২০ টাকার ভাড়া ৪০ টাকা, নতুন ব্রিজে ৫০ টাকার ভাড়া ১০০ টাকা, বাঁশখালী রুটে ৬০ টাকার ভাড়া ২০০ টাকা এবং পেকুয়া রুটে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ভাড়া চাওয়া হচ্ছে।
যাত্রীদের ভাষ্য অনুযায়ী, আজ বুধবার সকাল থেকেই ১৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। বাধ্য হয়ে অনেকেই অতিরিক্ত টাকা দিয়ে গন্তব্যে যাচ্ছেন। কেউ কেউ আবার ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে করে বাড়ির পথে রওনা হচ্ছেন।
পেকুয়াগামী যাত্রী সাবরিয়া খানম বলেন, “সাধারণ সময়ে পেকুয়ায় ভাড়া ৮০ টাকা হলেও আজ ২৮০ টাকা চাওয়া হচ্ছে। বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই যাচ্ছি।”
সিএনজি চালক মোহাম্মদ মফিজুর রহমান বলেন, বৃষ্টি ও ঈদের কারণে যাত্রীর চাপ বেশি। মইজ্জ্যেরটেক এলাকায় পশুর হাটের যানজটে দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে।
আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা জানান, ঈদযাত্রা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ সড়কে নজরদারি বাড়ানো হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধেও অভিযান চলবে।

কুমিল্লার দেবিদ্বারে স্কয়ার হাসপাতালে এক নবজাতক জন্ম দেওয়ার পর তাকে বাবার হাতে তুলে দিয়ে প্রসূতি মা চলে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর সংবাদ পেয়ে নবজাতকের বাবা পরিচয় দেওয়া মো. মমিনকে (২৪) থানা হেফাজতে নিয়েছে পুলিশ...
৫ মিনিট আগে
দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে গলির মাথায় পুরোনো একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। সন্দেহ হওয়ায় ব্যাগটি তল্লাশি করে ১০টি ককটেল পাওয়া যায়।
২৭ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া শহরতলীর টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের ‘এফ অ্যান্ড এফ’ কারখানার একটি ভ্রাম্যমাণ সিলিন্ডার লরিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে আসা লরির যন্ত্রাংশের আঘাতে মোছাম্মত জয়নব বেগম (৫৫) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে...
১ ঘণ্টা আগে