
কোরবানির ঈদকে কেন্দ্র করে বাগেরহাটে চুইঝালের চাহিদা বেড়ে গিয়েছে। জেলার কাঁচাবাজার ও পাইকারি বাজারে কালো শিকড়যুক্ত এই লতানো মশলা কিনতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
ঈদের মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকায় মাংস রান্নার অন্যতম উপকরণ হিসেবে চুইঝালের চাহিদা বৃদ্ধির পাশাপাশি বেড়েছে দামও। পাইকারি ও খুচরা উভয় বাজারেই চুইঝালের দাম কেজি প্রতি ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
বাগেরহাটের ফকিরহাট বাজারে দীর্ঘদিন ধরে চুইঝাল বিক্রি করেন ব্যবসায়ী আব্দুল গফফার। তিনি বলেন, সারা বছর চাহিদা থাকলেও কোরবানির সময় বিপুল পরিমাণ বিক্রি হয় এই চুইঝাল।
আরেক ব্যবসায়ী মামুন শেখ বলেন,`এ বছর চাহিদা বেশি থাকায় অফলাইন ও অনলাইন উভয় মাধ্যমেই বিক্রি বেড়েছে। স্থানীয় চুইঝালের পাশাপাশি পাহাড়ি, রংপুর ও ভারতীয় চুইঝালও বিক্রি হচ্ছে, তবে বাগেরহাটের চুইঝালের স্বাদ বেশি হওয়ায় এর চাহিদা সবচেয়ে বেশি।’
ব্যবসায়ী জাহাঙ্গীর সরদার বলেন, তাঁদের পরিবার তিন প্রজন্ম চুইঝাল ব্যবসার সঙ্গে যুক্ত। ঈদের সময় স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি বিক্রি হয়। স্বাভাবিক সময়ে কেজি প্রতি দাম ৪০০ থেকে ১২০০ টাকা থাকলেও ঈদের সময় তা বেড়ে ৫০০ থেকে ১৫০০ টাকায় পৌঁছায়।
ক্রেতা আবু বক্কর বলেন, “চুইঝাল খাবারের স্বাদ বাড়ায় এবং এর ঔষধি গুণও রয়েছে। কোরবানির মাংস রান্নায় এটি অপরিহার্য।”
আরেক ক্রেতা নাজির উদ্দিন জানান, ভালো মানের চুইঝাল ৫০০ থেকে ৭০০ টাকায় পাওয়া যায় এবং এটি মাংসের স্বাদ কয়েকগুণ বাড়িয়ে দেয়।
চাহিদা বৃদ্ধির কারণে বাগেরহাটে চুইঝালের বাণিজ্যিক চাষও বাড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় প্রায় ৩২ হেক্টর জমিতে চুই চাষ হয়, যা থেকে বছরে উল্লেখযোগ্য আয় হচ্ছে কৃষকদের।
ফকিরহাটের চাষি বাটুল মণ্ডল বলেন,`বাড়ির আশপাশের গাছে চুই চাষ করা যায় এবং দুই থেকে তিন বছরের মধ্যে এটি বিক্রির উপযোগী হয়। এতে স্বল্প পরিশ্রমে ভালো আয় হয়।’
আরেক চাষি জাফর গাজী জানান, একটি পরিপক্ব চুই গাছ ১০ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করা যায়। বর্ষাকাল চুই চাষের জন্য সবচেয়ে উপযোগী সময়।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন বলেন, কোরবানির সময় চুইঝালের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। তাই কৃষকদের চাষ বাড়াতে পরামর্শ ও চারা বিতরণ করা হচ্ছে।

চাঁদা দাবির অভিযোগে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সালাম শেখসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে সালাম শেখকে ঢাকা থেকে এবং অপর তিনজনকে পিরোজপুরের কদমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ (২৭), ইউনিয়ন শ্রমিক
৪ মিনিট আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী এলাকায় পানি ব্যবসায়ী আব্দুর রহমান জিসান নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। গত ৮ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানা
১২ মিনিট আগে
নোয়াখালীর সদর পশ্চিমাঞ্চলের আন্ডারচর ইউনিয়নে অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, ক্যাম্পটি সুধারাম মডেল থানার অধীনে পরিচালিত হবে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পর ক্যাম্প স্থাপনে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
২৪ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।
৩৭ মিনিট আগে