
ওয়াসার অনিয়ম তদন্তে চট্টগ্রাম আসছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান। বিভিন্ন গণমাধ্যমে ওয়াসার অনিয়মের তথ্য প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি সরেজমিন চট্টগ্রামে আসছেন। আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব গাজী গোলাম মোস্তাফা স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাভুক্ত চট্টগ্রাম ওয়াসা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে আগামী ৭ সেপ্টেম্বর শনিবার তদন্ত ও পরিদর্শন করবেন মহাপরিচালক মো. মাহমুদুল হাসান। এক সপ্তাহ ধরে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহর পদত্যাগের দাবিতে আন্দোলন করছে সাধারণ গ্রাহকসহ বিভিন্ন সংগঠন। এসব সংগঠনের পক্ষ থেকে আন্দোলনের একপর্যায়ে পদ থেকে সরে যেতে এমডিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। তবে তাতেও পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় তিনি।
এ নিয়ে গণমাধ্যমেও বিভিন্ন বক্তব্য দেন এমডি। যেখানে তিনি বলেন, সরকার তাঁকে (এমডি) বসিয়েছে এবং সরকার যখন সরে যেতে বলবে, তখনই তিনি সরে যাবেন। সর্বশেষ ওয়াসা কর্তৃপক্ষ ও আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম ওয়াসায় অনিয়ম তদন্তে আসছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান।

এক সময় দূরে থাকা প্রিয়জনের খবর জানার গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল হাতে লেখা চিঠি। কাগজের পাতায় মনের কথা, আবেগ ও অনুভূতি লিখে পাঠানো হতো স্বজন, বন্ধু কিংবা ভালোবাসার মানুষের কাছে। আর সেই চিঠির অপেক্ষায় দিনের পর দিন কাটত। ডাকপিয়নের হাতে একটি চিঠি পৌঁছানোর মুহূর্তে মিশে থাকত আনন্দ, কৌতূহল ও ভালোবাসা...
২১ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সেতুর নিচের পানিতে দুটি বস্তা ভাসতে দেখা যায়। এরপর সেগুলোতে মরদেহ রয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়লে মুহূর্তেই সেতুর ওপর হাজারো উৎসুক মানুষ জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
৩২ মিনিট আগে
আজ চাকরিতে যোগদানের উদ্দেশ্যে বিপিএসসি সচিবালয়ে গেলে পরিচয় যাচাইয়ের সময় রিপনের বিষয়ে কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে প্রবেশপত্রের ছবির সঙ্গে তাঁর চেহারা ও মৌখিক পরীক্ষার দিনের সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তির চেহারা মিলিয়ে দেখা হয়। এতে তাঁর পরিচয় নিয়ে গুরুতর অসংগতি ধরা পড়ে।
৩৫ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় পারিবারিক বিরোধের জেরে পিয়ারা বেগম (৬২) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দেবরের ছেলে মো. আল আমিনের (৩৬) বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত আল আমিন পলাতক রয়েছেন।
৩৮ মিনিট আগে