চাঁদপুরের কচুয়ায় রাবেয়া বেগম (৩২) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১২টার দিকে উপজেলার বিতারা ইউনিয়নের বাইছারা সিকদার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, রাবেয়াকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়।
নিহত রাবেয়া উপজেলার খিলমেহের গ্রামের শেকান্দর মিয়ার মেয়ে। ১৪ বছর আগে এরশাদ উল্লার সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে এরশাদ কুয়েতে কর্মরত রয়েছেন। এই দম্পতির রাকিব হোসেন (১০), আবু রায়হান (৭) নামের দুই ছেলে ও সুমাইয়া আক্তার (৪) নামের এক মেয়ে রয়েছে।
রাবেয়ার বাবা শেকন্দার মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়ে রাবেয়ার সঙ্গে জামাইয়ের ভালো সম্পর্ক ছিল। আমরা সচ্ছল থাকায় জামাইয়ের বাবা, ভাই-বোনেরা টাকার জন্য বিভিন্ন সময় মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। এই কথাগুলো রাবেয়া প্রায়ই আমাকে বলত। মেয়ের শ্বশুর রোস্তম আলী সিকদার, দেবর ফরিদ সিকদার ও ভাশুর জামাল ও কামাল সিকদার ও বোনরা পরিকল্পিতভাবে হত্যা করে তাকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছে।’
শেকন্দার মিয়া আরও বলেন, ‘গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মেয়ের ভাশুর কামাল সিকদার আমাকে ফোন দিয়ে বলে আমার মেয়ে আত্মহত্যা করেছে। শোনার পরপরই তার বাড়িতে ছুটে যাই। এর আগেও রাবেয়ার ভাশুর, দেবর ও শ্বশুর আমার মেয়েকে নির্যাতন করেছেন।’
নিহতের শ্বশুর রোস্তম আলী সিকদার বলেন, ‘কী কারণে রাবেয়া আত্মহত্যা করেছে, এ বিষয়ে আমাদের জানা নেই।’
মেয়ের বাবা শেকন্দার মিয়া তাঁর জামাই এরশাদকে সাংবাদিকদের সামনে মোবাইল ফোনে কল করলে উপস্থিত সবার সামনে তিনি বলেন, ‘আমার স্ত্রী রাবেয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি আমার স্ত্রী হত্যার বিচার চাই।’
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে