চট্টগ্রামের পাঁচলাইশে সড়কের পাশ থেকে ছুরিকাহত অজ্ঞাত এক কিশোরের (১২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে নগরের হিলভিউ আবাসিক এলাকার ১০ নম্বর সড়কের একটি বন্ধ গ্যারেজের সামনে থেকে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
ওসি বলেন, স্থানীয়দের থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি পাওয়া গেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।

বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনি ও বরিশালের গৌরনদী উপজেলার দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত এবং বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়েছে। ককটেল বিস্ফোরণ ও মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের কারণে প্রায় দুই ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যা
২৫ মিনিট আগে
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ইউরেনিয়ামবাহী তিনটি লরি রওনা হয়েছে। রূপপুর প্রকল্পের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
৩৪ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে জমি-সংক্রান্ত মামলায় সাক্ষ্য দেওয়ায় মো. আনসার আলী (৬০) নামের এক সাক্ষীকে রাস্তায় আটকে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা মো. আবুল বাশারের বিরুদ্ধে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বলদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে...
৩৬ মিনিট আগে
যশোর সদরের কৃষ্ণবাটি রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ইজিবাইককে চাপা দেয় ট্রেন। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকচালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী। এ ঘটনা গত ২৬ সেপ্টেম্বরের। যশোরের আরেক উপজেলা অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় একটি ক্রসিংয়ে গত ১০ মে কয়লাবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় আধা...
৬ ঘণ্টা আগে