অজ্ঞাত

সংযুক্ত আরব আমিরাতের বাতাসে পেট্রলের গন্ধ—কারণ জানে না কেউ
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিভিন্ন অঞ্চলে বাতাসে অস্বাভাবিক দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে দুবাই, শারজাহসহ কয়েকটি এলাকায় বাতাসে জ্বালানি তেল বা গ্যাসের মতো গন্ধ পাওয়ার অভিযোগ করেছেন বাসিন্দারা।

ঢামেকে মরদেহ রেখে পালালেন ২ যুবক, মৃতের বয়স আনুমানিক ৫০
বেলা আড়াইটার দিকে দুই ব্যক্তি ব্যাটারিচালিত রিকশায় ওই ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর তাঁকে ট্রলিতে তোলার পর রোগীর জন্য হাসপাতালের টিকিট কাটার কথা বলে কৌশলে পালিয়ে যান। হাসপাতালের ট্রলিম্যান অনেকক্ষণ অপেক্ষার পরও তাঁদের খোঁজ না পাওয়ায় মেডিকেল অফিসার ও কর্তব্যরত পুলিশ সদস্যদের জানান...

সেপ্টেম্বরে ৭১ অজ্ঞাতনামা লাশ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণের বেশি: এমএসএফ
সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন স্থান থেকে ৭১টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫৫ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১ জনের বয়স ও লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সেপ্টেম্বর মাসের মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে...

বৃষ্টিভেজা সড়কে পড়ে ছিল অজ্ঞাতনামা নারীর রক্তাক্ত মরদেহ
যশোরের মনিরামপুরে সড়কের পাশ থেকে ৪৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মনিরামপুর-রাজারহাট সড়কের বেগারিতলা বাজার এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়...








