
আমদানি করা স্যানি ব্র্যান্ডের নতুন ৩০টি ১০ চাকার কংক্রিট মিক্সার লরি নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস। ২০২৩ সালে আমদানি করা গাড়িগুলো নিতে আগ্রহ পাচ্ছেন বিডাররা। আজ বুধবার সকালে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখা ই-অকশনের মাধ্যমে এ গাড়িগুলো নিলামে তোলা হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, নিলামে তোলা ৩০টি লরির মধ্যে ১৫টিতে ১০ চাকা উল্লেখ করা হয়। তবে ক্যাটালগ দেখে জানা যায়, সবগুলো গাড়িই ১০ চাকার। ২০২৩ সালে এ গাড়িগুলো নতুন অবস্থায় চট্টগ্রাম বন্দরে আনা হয়। তাই গাড়িগুলো নতুন অবস্থাতেই রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ৭ থেকে ২১ মে বেলা ২টা পর্যন্ত এই নিলামের প্রস্তাবিত মূল্য নেওয়া হবে। এর মধ্যে ১৩ ও ১৪ মে দুদিন গাড়িগুলো আগ্রহীরা দেখার সুযোগ পাবেন।
নিলামের দায়িত্বশীল রাজস্ব কর্মকর্তা বিজন কুমার তালুকদার বলেন, ‘একজন আমদানিকারকের আনা ৩০টি গাড়ি আমরা আলাদা আলাদা করে নিলামে তুলেছি। যেন কেউ চাইলে একটি গাড়িও নিতে পারেন। শুল্কায়নের পর দুই ধরনের দরে গাড়িগুলো রাখা হয়েছে। এর মধ্যে ১৫টি গাড়ির সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৬৩ লাখ ৭২ হাজার ৪১৯ টাকা এবং বাকি ১৫টি ৭৫ লাখ ৯১ হাজার ৪৯১ টাকা।’
নিলামে বিডারদের আগ্রহ থাকা প্রসঙ্গে নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব বলেন, ‘গাড়িগুলো দ্রুত নিলামে তোলার কারণে বিডাররা আগ্রহী হবে। ক্যাটালগ অনুযায়ী গাড়িগুলোর কন্ডিশন ভালো হওয়ার কথা। এরপরও প্রদর্শনের দিন বাকিটা বোঝা যাবে। কাস্টমসের নিলামে দ্রুততা আনাটা ভালো দিক। তবে সংরক্ষিত মূল্য আরও কম রাখলে অল্প সময়ে কাস্টমস গাড়ি বিক্রি করে রাজস্ব আহরণ করতে পারত।’

চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নের চিরিংঘাটা পয়েন্টে কয়েক দিন ধরে প্রকাশ্যে খননযন্ত্র (ড্রেজার) মেশিন বসিয়ে ব্যাপকভাবে বালু উত্তোলন করছে অসাধু ব্যক্তিরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু তুলে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে
ঈদুল ফিতর সমাগত হলেও উত্তরাঞ্চলের কৃষকদের মনে নেই উৎসবের আনন্দ। আছে শুধু লোকসানের হিসাব আর অনিশ্চয়তার দীর্ঘশ্বাস। মাঠজুড়ে কষ্টে ফলানো আলুর ন্যায্য দাম না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক। উৎপাদন খরচ যেখানে কেজিতে ১৫-১৬ টাকা, সেখানে বাজারদর নেমে এসেছে ৯-১০ টাকায়; তা-ও মিলছে না ক্রেতা।
৫ ঘণ্টা আগে
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জে এম জাহিদ হোসেন বলেছেন, টাকার অভাবে শিক্ষা ও চিকিৎসাসেবা ব্যাহত হবে না। কেউ সংকটে পড়লে তা প্রশমনে ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার (১৮ মার্চ) বিকেলে বিরামপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
৬ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘নদীর কোল ঘেঁষে চাঁদপুর জেলা গড়ে উঠেছে। তাই খাল খননের পাশাপাশি নদীগুলো রক্ষা করতে হবে। নদী রক্ষা না হলে নদীর পাশের জেলাগুলো বিপদে পড়বে। আর এসব নদী থেকে পরিকল্পিতভাবে বালু উত্তোলন না করলে বসতি ভেঙে নদীতে যাবে।
৭ ঘণ্টা আগে