
চট্টগ্রামের চন্দনাইশে এক কলেজছাত্রীকে শ্বাসরোধে হত্যার পর তাঁর নানা-নানিকে গলা কেটে হত্যাচেষ্টা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া নয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রীর নাম আরজু আক্তার (২০)। গুরুতর আহত অবস্থায় তাঁর নানা আবদুল হাকিম (৭৫) ও নানি ফরিদা বেগমকে (৬০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। ফরিদার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
ফরিদার বড় মেয়ে রওশন আরা বেগমের সন্তান নিহত আরজু। তাঁর বাড়ি কাঞ্চননাবাদ সওদাগরপাড়া এলাকায়। ফরিদার বোনের ছেলে নাজিম উদ্দিন (২৮) এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আরজু নানাবাড়িতে বেড়াতে এসেছিলেন। একই বাড়িতে বেড়াতে আসেন নাজিম। গত মঙ্গলবার রাতে আরজু শৌচাগারে গেলে তাঁর ওপর হামলা চালান নাজিম। তিনি আরজুকে ধর্ষণের চেষ্টা এবং একপর্যায়ে মুখে কাপড় গুঁজে ও গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে ধারণা করছেন স্বজনেরা।

ঘটনার সময় আরজুর চিৎকার শুনে নানা-নানি হাকিম ও ফরিদার ঘুম ভাঙলে তাঁদের গলা কেটে হত্যাচেষ্টা চালান নাজিম। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যান অভিযুক্ত যুবক। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাঁদের চমেক হাসপাতালে পাঠানো হয়।
চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, নাজিম উদ্দিন তাঁর খালাতো বোনের মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করেন। পরে তাঁর নানা-নানিকেও হত্যার চেষ্টা করেন। নিহত আরজুর লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত নাজিমকে ধরতে অভিযান চলছে।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৮ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১১ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
২৩ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
২৮ মিনিট আগে