
নেপালের রাজধানী কাঠমান্ডুর অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীর স্পর্শকাতর বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে চট্টগ্রামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযুক্ত তরুণের নাম মোহাম্মদ জাবেদ ওমর (২০)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা।
সিআইডি বলছে, বাংলাদেশি এই তরুণ কোনো একভাবে ওই কিশোরীর নানা রকম ছবি-ভিডিও সংগ্রহ করে। পরে তা মেয়েটির ফেসবুক বন্ধু ও আত্মীয়স্বজনের কাছে পাঠিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মেয়েটি আত্মহত্যারও চেষ্টা করে। পরে পরিবারের পক্ষ থেকে সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে, তারা ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে।
সিআইডির মুখপাত্র আজাদ রহমান বলেন, ‘প্রাথমিক তদন্তে সিআইডি জানতে পারে, ফ্রি ফায়ার গেম খেলার মাধ্যমে ভুক্তভোগী মেয়ের সঙ্গে অভিযুক্তের পরিচয়। পরে কৌশলে ভুক্তভোগীর স্পর্শকাতর ছবি ও ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেল শুরু করে। টাকা না পেয়ে আসামি ভুক্তভোগীর ছবি ও ভিডিও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ভিকটিমের আত্মীয়স্বজনদের কাছে পাঠায়।’
ইন্টারপোলের অনুরোধ পাওয়ার পর সিআইডির সাইবার ইন্টেলিজেন্স এবং রিস্ক ম্যানেজমেন্ট টিম গত ১৫ জানুয়ারি অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা এলাকা থেকে আসামি মোহাম্মদ জাবেদ ওমরকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানিয়েছে, গ্রেপ্তারের সময় জাবেদ ওমরের কাছ থেকে একটি পোকো এক্স-৩ মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং জব্দকৃত মোবাইল ফোনে ভিকটিমের স্পর্শকাতর ছবি ও ভিডিও পাওয়া যায়। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জীবদ্দশায় ছেলেকে জমি লিখে দেওয়া এবং মেয়েদের সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুরে এক বৃদ্ধের মৃত্যুর পর জানাজা ও দাফন আটকে দেওয়ার ঘটনা ঘটেছে। বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার দাবি তুলে জানাজায় আপত্তি জানান তাঁর মেয়ে।
২ মিনিট আগে
ডিএসসিসি প্রশাসক বলেন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর, পরিবেশবান্ধব ও নান্দনিক করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার পরিবেশের উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়ানো সম্ভব হবে।
৯ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের নিখোঁজ শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামের সন্ধান পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকা মোহাইমিনুলকে দ্রুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১০ মিনিট আগে
নবনিযুক্ত উপাচার্য শেখ শরীফুল আলম আজ সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় চুপিসারে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসে প্রবেশের পর থেকে পুরো ক্যাম্পাস পরিস্থিতি ঘোলাটে হয়েছে। প্রশাসনিক ভবনের তালা ভেঙে কার্যালয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা আল্টিমেটাম দিয়ে তাঁকে নিজ ক
১৩ মিনিট আগে