শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ‘কর্ণফুলী কাগজ কলের ফ্যাসিলিটিজ আছে। কিন্তু কারখানার যন্ত্র পুরোনো, অনেকগুলো নষ্ট হয়ে গেছে। বর্তমানে কাগজের যে চাহিদা আছে তা কর্ণফুলী কাগজ কল যাতে মেটাতে পারে সে জন্য উদ্যোগ নেওয়া হবে, যাতে কেপিএম আবারও ঘুরে দাঁড়াতে পারে।’
আজ শুক্রবার বিকেলে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
শিল্পমন্ত্রী বলেন, ‘বিদেশ থেকে কাগজ যাতে আনতে না হয় সে জন্য কোয়ালিটি আরও বাড়াতে হবে। আমাদের যে ফ্যাসিলিটিজ আছে, আমরা বাজার দরে কাগজের বাজারজাত করতে পারব। মিলে নতুনত্ব আনা হবে। অন্য প্রজেক্টের চিন্তাও রয়েছে। মিলে যে বিশাল প্রজেক্ট চালু ছিল, ভবিষ্যতে বাংলাদেশের যেগুলো প্রয়োজন সেগুলা চালু করা হবে।’
কাগজ তৈরির কাঁচামালের বিষয়ে মন্ত্রী বলেন, ‘বিশ্ব জুড়ে কাঁচামালের অভাব। আমাদের এখন যে ক্যাপাসিটি আছে, অভ্যন্তরীণ বাজারের জন্য যথেষ্ট। তবুও কিছুটা আধুনিক করে আমরা পারব। বিশেষজ্ঞদের দিয়ে সামনে কাজগুলো করাব। কেপিএম আবার ঘুরে দাঁড়াবে।’
‘কিছুটা সময় লাগবে। পুরোনোগুলো চলবে না। ৫৩ সালের বিল্ডিং আর হবে না। অনেকগুলো নষ্ট হয়ে গেছে। এগুলোর যৌবন শেষ হয়ে গেছে, ভেঙে ফেলতে হবে। জায়গা আছে নতুন করে কাজে লাগিয়ে নতুন করে প্রজেক্ট হবে। মিলটি চলবে, দেশের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়। বিদেশের ওপর নির্ভর করতে হবে আমাদের।’ বলে মন্তব্য করেন মন্ত্রী।
এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, বিসিআইসির চেয়ারম্যান সাইদুর রহমান, কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একে এম আনিসুজ্জামান, রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দীন, ১ নম্বর চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলনসহ কেপিএমের বিভাগীয় কর্মকর্তা ও সিবিএ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে তিনি কেপিএম লিমিটেডের গেস্ট হাউসে মিলের বিভাগীয় কর্মকর্তা ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেন।

মেহেরপুরের গাংনী উপজেলার গুরুত্বপূর্ণ বামন্দী-কাজীপুর সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
৯ মিনিট আগে
কক্সবাজার সরকারি কলেজের দোলনচাঁপা ছাত্রীনিবাসে কুরিয়ার সার্ভিসে আসা একটি পার্সেল থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শরিফা আক্তারকে আটক করা হয়েছে।
১২ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যা মামলায় গ্রেপ্তার তুহিনসহ তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে কুমিল্লার আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২৭ মিনিট আগে
রাজধানীর শেরেবাংলা নগরে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য কাজী নজরুল ইসলামের কক্ষে তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার সময় বাসায় কে কে ছিলেন, তদন্তের স্বার্থে তা জানায়নি পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য এমপি গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে থানায়...
২৯ মিনিট আগে