
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তের সড়কে দুর্ঘটনায় আটজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে নৌবাহিনীর এক সদস্যও রয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন নৌবাহিনীর সদস্য গাজী মাহবুব রহমান রনি, মাইক্রোবাসচালক রুবেল (৩০), আলী মুর্তুজা (২৭), রাশেদুল করিম (২৮), ফারহানা আক্তার (২৬), মুন্না (২৫) ও কাঞ্চিম (২২)।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনায় আহত নৌবাহিনীর সদস্য গাজী সৈকতকে পতেঙ্গা বিএনএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘন কুয়াশায় চালক মাইক্রোবাসটি সড়ক বিভাজনের ওপর নির্মিত ট্রাফিক বক্সে তুলে দেন। ট্রাফিক বক্সে আঘাত লেগে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। পরে টানেল কর্তৃপক্ষ মাইক্রোবাসটি সরিয়ে নেয়।
সিকিউরিটি বক্সে দায়িত্বে থাকা প্রত্যক্ষদর্শী সাজ্জাদ হোসেন বলেন, ‘নৌবাহিনীর দুই সদস্যসহ আমরা তিনজনই বক্সে ছিলাম। দুর্ঘটনার পাঁচ মিনিট আগে আমরা দুজন বাইরে বের হয়েছি। হঠাৎ দ্রুতগতির কারটি বক্সটিকে হিঁচড়ে নিয়ে যায়। বক্সে থাকা অপরজন গুরুতর আহত হয়েছেন।

সিসিটিভি ফুটেজ দেখে বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বের করতে পুলিশ কাজ করছে। ঘটনার পর কমলাপুর রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ টহলসহ অন্যান্য তৎপরতা বাড়িয়েছে বলে জানান তিনি...
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে আসাদুজ্জামান টিটন মিয়া নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) মারা গেছেন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান টিটন ওই গ্রামের সাইদার রহমানের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে কর্মরত ছিলেন।
১ ঘণ্টা আগে
পাবনার চাটমোহরে পুকুরে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা দক্ষিণ সেনগ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো ওই গ্রামের মজিবর রহমানের ছেলে হুজাইফা রহমান (৫) ও রুবেল হোসেনের ছেলে মাহফুজ হোসেন (৬)।
২ ঘণ্টা আগে
হবিগঞ্জের চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা শেখ ইমরান আহমেদ মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে চুনারুঘাট থানার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে