
নিখোঁজ নয় পরিকল্পিতভাবে আত্মগোপনের নাটক করেছিলেন খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী শানু মিয়া (৫১)। নিখোঁজের ছয় দিন পরে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে আটক করার পর বিষয়টি জানা যায়।
শানু মিয়া জালিয়াপাড়া এলাকার মৃত আব্দুস সামাত মিয়ার ছেলে।
আটক শানু মিয়া জানান, সে মূলত ভাঙ্গারি ব্যবসার আড়ালে তক্ষক ব্যবসা করে। গত গত বুধবার সকালে পরিকল্পিত ভাবে জালিয়াপাড়া থেকে চট্টগ্রাম তাঁর চাচাতো বোনের বাড়িতে গিয়ে এমন পরিকল্পনা করে। পরে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের দুই সদস্যের মাধ্যমে তাকে আটক করে রেখেছে বলে মোবাইল ফোনে পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। এরপর থেকে শানু মিয়ার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তাঁর স্ত্রী চার দিন পর গুইমারা থানায় নিখোঁজ ডায়েরি করেছে।
গুইমারা থানার ওসি মিজানুর রহমান বলেন, ভাঙ্গারি ব্যবসায়ী শানু মিয়া নিখোঁজ হয়নি পরিকল্পিতভাবে আত্ম গোপনের নাটক সাজিয়েছে। তার বিষয়ে মামলা হচ্ছে। এর আগেও সে বেশ কয়েক বার পরিবারকে না জানিয়ে এমন করেছে।

সুষ্ঠু যান এবং পথচারী চলাচলের সুবিধার্থে রাজধানীতে ফুটপাত ও সড়কে অবৈধ দখল উচ্ছেদে গতকাল বুধবার অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রাজধানীর ফুটপাত এবং রাস্তার অনেকটা জুড়ে দোকান বসিয়ে নানাভাবে দখল করা হয়; যা যানজট সৃষ্টি ও দুর্ঘটনায় বড় ভূমিকা রাখে।
৮ মিনিট আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চাকরি দেওয়ার কথা বলে এক গ্রামের ২২ জনকে ডাকা হয়েছিল ঢাকায়। এমন চাকরির আশায় আজ বুধবার ঢাকা এসেছিলেন তাঁরা মৌলভীবাজার থেকে। তবে বিমানবন্দরে এসে জানতে পারলেন, সবই ভুয়া।
৩ ঘণ্টা আগে
হোসেনপুরে সংবাদ প্রকাশের জেরে ‘মিথ্যা’ মামলায় ২৪ দিন ধরে কারাবন্দী খায়রুল ইসলাম ফকির (৪০) নামের এক সাংবাদিক। এতে দিশেহারা হয়ে পড়েছে তাঁর পরিবার। আজ বুধবার খায়রুলের মুক্তি ও মামলা থেকে অব্যাহতির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বজনেরা।
৪ ঘণ্টা আগে
কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশের জন্য সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে ওই ব্যক্তিদের নাম জনসম্মুখে প্রকাশ অথবা আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে