
চট্টগ্রামের পটিয়ায় পাঁচ বছরের শিশু মো. জায়ান নিখোঁজের ঘটনায় অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল এলাকা থেকে সে নিখোঁজ হয়। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও শিশুটির কোনো সন্ধান মেলেনি। এদিকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে, যেখানে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।
নিখোঁজ শিশু মো. জায়ান (৫) দক্ষিণ গোবিন্দারখীল এলাকার বাসিন্দা মো. শাহজাহানের ছেলে। এই ঘটনায় গতকাল রাতে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, আজ বুধবার অপহরণকারীদের পাঠানো একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে লেখা ছিল, ‘পুলিশের কাছে গেলে ভালো হবে না। পুলিশের কাছে গেলে জায়ানের লাশ পাবি।’ একই সঙ্গে শিশুটিকে ফেরত পেতে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
শিশুটির বাবা মো. শাহজাহান জানান, তিনি একটি গ্যারেজের মালিক। কারও সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত বিরোধ নেই। ছেলেকে উদ্ধারে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
এদিকে মুক্তিপণের চিরকুটের সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘শিশু নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। উদ্ধার হওয়া চিরকুটসহ বিভিন্ন সূত্র ধরে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। শিশুটিকে দ্রুত উদ্ধারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।’

বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষের পাশে বাণিজ্য মেলার গণশৌচাগার স্থাপন করায় দুর্গন্ধে শিক্ষার পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। শৌচাগার সরানোর দাবিতে বুধবার নগরীতে মানববন্ধন করেছে তারা।
৪ মিনিট আগে
চট্টগ্রামে প্রায় ৮০ কোটি টাকার ঋণ আদায়ের অংশ হিসেবে পলাতক গার্মেন্টস ব্যবসায়ী নাজমুল আবেদিনের একটি ফ্ল্যাট বুঝে নিয়েছে ওয়ান ব্যাংক। আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার (১৭ জুন) নগরীর খুলশী এলাকার ৬ নম্বর রোডে বে গ্রিন ভ্যালি ভবনের ২ হাজার ১৯০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের দখল নেয় ব্যাংক কর্তৃপক্ষ।
১০ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে রামমন্দির নির্মাণে বাধা এবং সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
১৯ মিনিট আগে
আর্জেন্টিনা ফুটবল দলকে ভালোবেসে প্রায় ৩ হাজার ৫০০ ফুট দীর্ঘ পতাকা টাঙিয়েছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঠাকুরঝিপাড়া গ্রামের তরুণেরা। এতে খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। শুধু তা-ই নয়, দলটি ফাইনালে উঠলে মহিষ জবাই দিয়ে গ্রামবাসীকে খাওয়ানোর পরিকল্পনাও রয়েছে।
২০ মিনিট আগে