
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে শিশু কাজী ফুজাইলকে (২) অপহরণের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কেশবপুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার এক বার্তায় এই তথ্য জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তির নাম শাহনেওয়াজ চৌধুরী বাপ্পারাজ (৩০)।
এর আগে ঈদের দিন (২১ মার্চ) দুপুরে অসুস্থ নানাকে দেখতে ঢামেকে মায়ের সঙ্গে গিয়ে নিখোঁজ হয় ফুজাইল। পরে অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় শিশুটির বাবা ওই দিনই শাহবাগ থানায় অপহরণ মামলা করেন।
র্যাবের অভিযানে ওই দিন দিবাগত রাতে রাজধানীর ধলপুর এলাকা থেকে আরেক অপহরণকারী এম এম তানভীরকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয় বার্তায়।

পিরোজপুরে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় অবহেলার অভিযোগে দুই প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
২ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দরে একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে গলা কাটা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার ঝাউতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।
৫ মিনিট আগে
ফেনীর সদর উপজেলার শর্শদি এলাকায় ট্রেনে কাটা পড়ে হুচাইফা (৬) নামে এক শিশু মারা গেছে। বুধবার (১৭ জুন) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুচাইফা সদর উপজেলার বালিগাঁও এলাকার ইকবাল হোসেনের মেয়ে।
৭ মিনিট আগে
ঢাকার আশুলিয়ায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের কুমকুমারি বাজারে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৪০)। তিনি কুমকুমারি বাজারে ওষুধের ব্যবসা করেন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে ওই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেন।
১৩ মিনিট আগে