
গাইবান্ধার পলাশবাড়ীতে রামমন্দির নির্মাণে বাধা এবং সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৭ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে গিয়ে শেষ হয়। পরে অংশগ্রহণকারীরা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এবং সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন।
সমাবেশে অংশগ্রহণকারীরা ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত বন্ধ করো, সম্প্রীতির বাংলাদেশ গড়ো’; ‘বৈষম্য দূর করো, সম্প্রীতির বাংলাদেশ গড়ো’; ‘সনাতনীর অধিকার রক্ষা করো’; ‘ধর্ম যার যার, অধিকার সবারসহ বিভিন্ন স্লোগান দেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী বকুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘আমরা বারবার রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হচ্ছি। একই দেশে বসবাস, একই কর প্রদান এবং একই শিক্ষাব্যবস্থার আওতায় থেকেও আমরা সমান সুযোগ পাই না। রাষ্ট্রের অর্থনীতি ও সংস্কৃতিতে আমাদের অবদান রয়েছে। আমরা কোনো বিশেষ সুবিধা চাই না, শুধু ন্যায়বিচার চাই।’
সমাবেশে রাবির মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. অমিত কুমার দত্ত বলেন, ‘আমরা সব সময় একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশে বিশ্বাস করি। আমরা কারও বিরুদ্ধে নই, আমরা চাই সকল ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত হোক। ধর্মীয় বিদ্বেষ ও বৈষম্যের অবসান ঘটিয়ে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের পরিবেশ গড়ে তুলতে হবে।’

দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। রাকিবুল হাসান জেমসের বাবা আবুল কালাম আজাদ নাটোর আধুনিক সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। জানাজায় অংশগ্রহণের জন্য দুই ঘণ্টা নির্ধারিত সময় শেষে কড়া পুলিশি....
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। আজ শনিবার রাতে নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
খুলনার রূপসায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত সোয় ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনী মহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে হত্যা করা হয়। নিহত যুবক দুর্জনী মহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে।
৩ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে দুই ভাইয়ের লাগানো দুই শতাধিক কুলগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে আসাদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার ভোরের দিকে উপজেলার চক নটাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে