কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালিয়ে বিপুল অস্ত্র, গোলা-বারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। অভিযানে জিয়া বাহিনীর ৯ সদস্যকে আটক করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কালারমারছড়ার সামিরা ঘোনা, মোহাম্মদ শাহ ঘোনা, নয়াপাড়া ও টেকপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় মহেশখালীর কালারমাছড়ায় একদল ব্যক্তি অস্ত্রের মুখে স্থানীয় সাধারণ জনগণকে জিম্মি করে তাঁদের লবণের মাঠ ও চিংড়ির ঘোনা অবৈধভাবে দখল করেছে। স্থানীয় জনগণ এর প্রতিবাদ করলে ওই ব্যক্তিরা বিভিন্নভাবে হুমকি দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
স্থানীয় জনগণ বাংলাদেশ কোস্ট গার্ডের শরণাপন্ন হলে তারা ওই এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ৮টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা গোলা, ১৫ রাউন্ড তাজা কার্তুজ, দুটি ম্যাগাজিন, ১৩টি দেশীয় অস্ত্র ও বিপুল অস্ত্র তৈরির সরঞ্জামসহ জিয়া বাহিনীর সক্রিয় ৯ সদস্যকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মোহাম্মদ আলী (৫৪), মানিক (২৭), গিয়াস উদ্দিন (৫৯), সালাউদ্দিন (২৭), শহিদুল্লাহ (৫২), সবুজ (২৭), আতিকুর রহমান (৩২), রিজওয়ান (২৪) ও নাদিম উদ্দিন (৩৫)। তাঁরা মহেশখালীর কালারমারছড়া ও হোয়ানক ইউনিয়নের বাসিন্দা।
কোস্ট গার্ড কক্সবাজারের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশিদ তানভীর জানান, ‘জব্দ করা আলামত ও আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হওয়া হাম রোগীর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৭। আজ বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন ২০২৬’ থেকে এ তথ্য জানা গেছে...
৫ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে এক সপ্তাহের ব্যবধানে মরিচের দাম কেজিতে বেড়েছে ১০০ টাকা। গত সপ্তাহে যেখানে প্রতি কেজি মরিচ বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকায়, সেখানে বুধবার (২২ জুলাই) উপজেলার বিভিন্ন বাজারে তা বিক্রি হয়েছে ১৮০ থেকে ১৯০ টাকায়।
৬ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধঘোষিত অবৈধ পলিথিন উৎপাদনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১১৫ কেজি পলিথিন জব্দ করা হয়...
৪২ মিনিট আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খালপাড় এলাকার শশী ভিলা নামের একটি ভবনের নিচতলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে