Ajker Patrika

অন্তর্বাসে লুকানো ছিল কোটি টাকার স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অন্তর্বাসে লুকানো ছিল কোটি টাকার স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় আটক
আটক ভারতীয় নাগরিক থামিম আনসারির পাসপোর্ট। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক যাত্রীর কাছ থেকে কোটি টাকা মূল্যের ক্যাপসুলসদৃশ স্বর্ণ উদ্ধার করা হয়েছে। থামিম আনসারি নামের ওই যাত্রী তাঁর অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে এসব স্বর্ণ লুকিয়ে এনেছিলেন।

আজ শনিবার সকাল ৬টা ৫৮ মিনিটে একটি ফ্লাইটে বিমানবন্দরে পৌঁছানোর পর গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁকে আটক করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আটক থামিম আনসারি ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের বাসিন্দা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতীয় নাগরিক থামিম আনসারি। পরে বিমানবন্দরে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা তাঁকে আটক করে। পরে তাঁর দেহ তল্লাশি করে অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৫৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। জব্দ স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।

সংস্থাটি আরও জানায়, এই ঘটনায় আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত