
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধি জাহিন সরকার আবিরসহ একই বিভাগের চারজনের ওপর অতর্কিত হামলার ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে হাটহাজারী থানা-পুলিশ।
আজ শনিবার (১৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান।
এর আগে গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হামলা করেন স্থানীয় কয়েকজন যুবক। এর মধ্যে গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন দুই শিক্ষার্থী। পরে গতকাল রাতেই হাটহাজারী থানায় চাকসুর সহযোগিতায় ভুক্তভোগী শিক্ষার্থীরা বাদী হয়ে মামলা দায়ের করেন।
ওসি জাহিদুর রহমান বলেন, ঘটনার পর গতকাল রাতে শিক্ষার্থীদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলায় দুই আসামি ইমন ও নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদেরকে কোর্টে চালান করে দেওয়া হবে।
এদিকে নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করেছে চবি শাখা ইসলামী ছাত্রশিবির।
চবি শিবিরের প্রচার সম্পাদক ও চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঞা বলেন, ‘নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবিতে আজ আমাদের এই বিক্ষোভ সমাবেশ। আপনারা সবাই অবগত আছেন, গতকাল আমাদের কয়েকজন শিক্ষার্থীর ওপর বিনা উসকানিতে হামলা করা হয়েছে। এর আগেও বেশ কয়েকবার আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।’

কুমারগাড়ি বাজারে তোরাব স্টোরের মালিক তোরাব আলী ভূঁইয়া জ্বালানি তেলের ব্যবসা করেন। তাঁর একটি মিনি তেলের পাম্প রয়েছে। ঘটনার সময় ওই তেলের পাম্পে ট্যাংকলরি থেকে তেল আনলোড করা হচ্ছিল। পাইপ জোড়া লাগানোর সময় স্পার্কিং করে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
১ মিনিট আগে
আজ সকাল ৬টায় উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামের লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীতে অস্ত্রধারী কয়েকজন অবস্থান করছেন জানতে পেরে অভিযান চালানো হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি একনলা বন্দুক, শটগানের ৯ রাউন্ড লাল রঙের কার্তুজ, একটি হেলমেট, চারটি বুলেটপ্রুফ জ্যাকেট,
৫ মিনিট আগে
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে মামলা নিতে অস্বীকৃতি জানানোয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।
৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে জলাশয় ভরাটের অপরাধে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালুভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে।
১৭ মিনিট আগে