
বন্যা–পরবর্তী সময়ে গ্রামের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে শহরে যোগাযোগ রক্ষা করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। আজ রোববার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতে বেশি জোর দেওয়া হচ্ছে জানিয়ে এ এফ হাসান আরিফ বলেন, ‘বন্যা হয়ে গেছে। সেটা নিয়ে আর আক্ষেপ-আহাজারি না করে আগামীতে এ বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। জেলা প্রশাসন, ওয়াসা, স্থানীয় সরকার, সিটি করপোরেশন, পল্লী উন্নয়নসহ জনগণকে সেবা দেওয়ার সব প্রতিষ্ঠান একযোগে কাজ করে যাচ্ছে। তাদের মধ্যে যদি একটি সমন্বিত উদ্যোগ না থাকে তাহলে এগুলো সম্ভব হয় না। সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।’
স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন, ‘রাস্তাঘাট সংস্কার, বাজেটের স্বল্পতা, বন্যা–পরবর্তী পরিস্থিতি, মানুষের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। রাস্তা যেগুলো বেশি ক্ষতি হয়েছে, সেগুলো তাড়াতাড়ি সংস্কার করতে হবে। গ্রাম থেকে শহরে যোগাযোগ রক্ষা করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামের একটি ডিম, মুরগি বা শাকসবজি তখনই শহরে আসতে পারবে, যখন রাস্তাঘাট ঠিক থাকবে। রাস্তাঘাট মেরামতের ওপর বেশি জোর দিচ্ছি।’
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম ও জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে