
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বসতঘরের দরজা ভেঙে ঢুকে পরিবারের সদস্যদের পিস্তল ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫ লাখ টাকা, দেড় ভরি স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন লুটের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট সিডিএ আবাসিক এলাকার নেজাম উদ্দীনের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বাড়ির মালিক বকুল আক্তার অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় অভিযোগ করেছেন।
অভিযোগে বকুল আক্তার উল্লেখ করেন, পরিবারের সদস্যরা নৈশভোজ শেষে নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত পৌনে ২টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ঘরের দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। তাঁরা দেশীয় ধারালো অস্ত্র ও পিস্তল উঁচিয়ে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়।
অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা ঘরের আলমারি ও আসবাব ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করে। পরে ঘর থেকে নগদ ৫ লাখ টাকা, দুটি স্বর্ণের চেইন, দুই জোড়া কানের দুল, একটি আংটিসহ দেড় ভরি স্বর্ণালংকার এবং তিনটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে যায়।
দুর্বৃত্তরা যাওয়ার সময় ভুক্তভোগীর ভাশুর মো. শাহাব উদ্দিনের মোটরসাইকেল ভাঙচুর করে আরও প্রায় ২০ হাজার টাকার ক্ষতি করে বলে অভিযোগে বলা হয়েছে।
ঘটনার পর স্থানীয় ফৌজদারহাট পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হলে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফৌজদারহাট পুলিশ ফাঁড়িকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ প্রক্রিয়া চলমান।

মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে জিটুজি ভিত্তিতে চীনের অর্থায়নে মোংলা বন্দরে দুটি অত্যাধুনিক কনটেইনার জেটি নির্মাণ করা হবে।
২ মিনিট আগে
নীলফামারী জেলার ৭৭টি সরকারি দপ্তরের ওয়েবসাইট পর্যালোচনা করে মাত্র ১৩টির তথ্য শতভাগ হালনাগাদ পাওয়া গেছে। আবার ১১টি প্রতিষ্ঠানের ওয়েবপোর্টালে গুরুত্বপূর্ণ সাতটি বিষয়ে ৫০ শতাংশেরও কম তথ্য হালনাগাদ রয়েছে। এমনকি একটি প্রতিষ্ঠানের ওয়েবপোর্টালে কোনো তথ্যই পাওয়া যায়নি।
২ মিনিট আগে
এনসিপি নেতাকর্মীদের ওপর ফের হামলা হলে ফতুল্লা থানার ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার। সোমবার বক্তাবলীতে হামলার ঘটনায় মামলা করতে গিয়ে তিনি এ বক্তব্য দেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
১৬ মিনিট আগে
ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। অভিযুক্ত নাইমুল দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিতেন। বিষয়টি ওই স্কুলছাত্রী তার বাবা-মাকে জানালে তাঁরা নাইমুলকে নিষেধ করেন। কিন্তু তিনি উত্যক্ত করতেই থাকেন।
১৮ মিনিট আগে