
মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে জিটুজি ভিত্তিতে চীনের অর্থায়নে বন্দরে দুটি অত্যাধুনিক কনটেইনার জেটি নির্মাণ করা হবে। আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। আজ বেলা সাড়ে ১১টায় খুলনায় মোংলা বন্দর কর্তৃপক্ষের অডিটরিয়ামে এ সভা হয়।
মোংলা বন্দরের চেয়ারম্যান বলেন, ‘মোংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অধীনে দুটি কনটেইনার জেটি, ৮৭ হাজার ৬০০ বর্গমিটার লোড কনটেইনার ইয়ার্ড, ৩৪ হাজার ১৭০ বর্গমিটার খালি কনটেইনার ইয়ার্ড ও ৪ হাজার ২৬০ বর্গমিটার বিপজ্জনক কার্গো হ্যান্ডলিং ইয়ার্ড নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বার্ষিক দেড় কোটি টন কার্গো, চার লাখ টিইইউজ কনটেইনার হ্যান্ডলিং করা সম্ভব হবে।
আরিফ আহমেদ মোস্তফা বলেন, মোংলা বন্দরের পশুর চ্যানেলের নাব্যতা সংরক্ষণের লক্ষ্যে প্রকল্পের অধীনে পাঁচ বছর মেয়াদে পশুর চ্যানেলের বিভিন্ন স্থানে ৩৩০ দশমিক ৯০ লাখ ঘনমিটার সংরক্ষণ ড্রেজিং কাজ সম্পন্ন করা হবে। প্রকল্পটির আওতায় গত জুন পর্যন্ত পাঁচ লাখ ঘনমিটার ড্রেজিং কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের মাধ্যমে জেটি পর্যন্ত ৯ দশমিক ৫০ মিটার ড্রাফটের জাহাজ হ্যান্ডলিং করা সম্ভব হবে। প্রকল্পটি ২০২৯ সালের ডিসেম্বরে সমাপ্তির জন্য নির্ধারিত রয়েছে।
অনুমোদন প্রক্রিয়াধীন প্রকল্প সম্পর্কে চেয়ারম্যান বলেন, একটি ন্যূনতম ৩ হাজার ৫০০ কিউবিক মিটার ট্রেলিং সাকশন হপার ড্রেজার, দুটি ২৮ ইঞ্চি কাটার সাকশন ড্রেজারসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি সংগ্রহ করা হবে। এ ছাড়া পশুর চ্যানেলে নদীশাসনের জন্য সম্ভাব্যতা সমীক্ষা ও দুটি মুরিং বোট সংগ্রহ করা হবে।
সভায় উপস্থিত ছিলেন সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) (দায়িত্বপ্রাপ্ত বিকল্প কর্মকর্তা) প্রকৌশলী শেখ শওকত আলী, প্রধান নিরাপত্তা কর্মকর্তা কমান্ডার এস এম আফজালুল ইসলাম, পরিচালক (বোর্ড) কালাচাঁদ সিংহ, হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম, উপপরিচালক (জনসংযোগ) মো. সালাহ্ উদ্দিন কবির, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরওয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়
৯ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদল নেতা মো. হানিফের বিরুদ্ধে ১০ দশমিক ৯০ শতাংশ জমি দখলের অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা মো. শহীদুল্লাহ। আজ মঙ্গলবার বিকেলে জমি দখলের প্রতিকার চেয়ে মিরসরাই পৌরসদরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
১১ মিনিট আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন উপাচার্যকে বরণ করতে গিয়ে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।
১৪ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শুভাঢ্যা ইউনিয়নের কালীগঞ্জ এলাকার শাকিল (২১), খেজুরবাগ এলাকার মাসুদুর মাউলা (২৪) ও শাহ আলম (৪৪)।
১৬ মিনিট আগে