
চট্টগ্রামের সদরঘাটে কর্ণফুলী নদীতে ‘এমভি দেশ’ নামে একটি ফিশিং জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ছয়জনের মধ্যে দুজন মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
নিহতরা হলেন ‘এফভি দেশ’ ফিশিং জাহাজের গ্রিজার (কারিগরি কর্মী) রুবেল (৩২) ও ডেককর্মী শাহ আলম (৪৫)। রুবেলের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এবং শাহ আলমের বাড়ি নোয়াখালী জেলায়।
আজ বুধবার জাহাজটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকায় নেওয়ার পথেই দুজন মারা যান। পরে পরিবারের ইচ্ছা অনুযায়ী তাঁদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে কর্ণফুলী নদীর সদরঘাট সাম্পানঘাট সংলগ্ন এলাকায় নোঙর করা ‘এফভি দেশ’ নামের ফিশিং জাহাজের ইঞ্জিন কক্ষে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে জাহাজটিসহ পাশে ‘ডিজনি’ নামে আরেকটি ফিশিং জাহাজের মোট ছয়জন দগ্ধ হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে গুরুতর দগ্ধ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
দগ্ধ অন্যরা হলেন ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম (২২), উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন (৩৫), ডুবুরি রাসেল (৩০) এবং নাবিক ছিদ্দিক আহমেদ (৫০)।
‘এফভি দেশ’ জাহাজটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ জানান, বর্তমানে ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অন্য তিনজন—নিজাম উদ্দিন, রাসেল এবং ছিদ্দিক আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, তিনজনের শরীরই প্রায় ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল।
সাগর থেকে মাছ ধরা শেষে সোমবার দুপুরে জাহাজটি কর্ণফুলী নদীতে নোঙর করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের বৈদ্যুতিক স্পার্ক থেকেই বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হয়। ঘটনার পর মঙ্গলবার বিকেলে জাহাজটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এই আয়োজন শুধু একটি ডিসকাউন্ট মেলা নয়, বরং দেশি-বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের মধ্যে কার্যকর সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে দেশের খুচরা বাজার ও ব্র্যান্ড ইকোসিস্টেম আরও গতিশীল হবে...
১৮ মিনিট আগে
আহতদের চিকিৎসা বন্ধ রাখার নির্দেশ থাকলেও চিকিৎসকদের কৌশলী সেবায় বহু প্রাণ রক্ষা সম্ভব হয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের সম্মিলিত অবদানেই জুলাই আন্দোলন সফলতার মুখ দেখেছিল। সেই আন্দোলনের দুই বছর পূর্তিতে সংগঠনটি জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ
৩০ মিনিট আগে
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলার পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বিভিন্ন উপজেলায় তীব্র নদীভাঙন অব্যাহত রয়েছে। গত তিন দিনে অন্তত ৮০টি পরিবার বসতভিটা হারিয়েছে। ভাঙন ঠেকাতে পাউবো জিও ব্যাগ ফেললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে অভিযোগ স্থানীয়দের।
৩৩ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইজলামারী ভুন্দুরচর সীমান্তে ১৭ দিন শূন্যরেখায় অবস্থান করা তিন যুবককে আজ বুধবার সকাল থেকে আর দেখা যাচ্ছে না। বিএসএফের পুশ ইনের চেষ্টার শিকার হওয়া ওই যুবকদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি বিজিবি।
১ ঘণ্টা আগে