
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি কমে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে বিভিন্ন উপজেলায় নদীতীরবর্তী জনবসতিতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙন প্রতিরোধে বালুভর্তি জিও ব্যাগ ফেলার উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম হওয়ায় এতে কার্যকর প্রতিকার মিলছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজারহাটে তিস্তার ভাঙন কিছুটা কমলেও ভূরুঙ্গামারীতে দুধকুমার এবং চিলমারীর চর কড়াই বরিশাল ও চর শাখাহাতিতে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন চলছে। গত তিন দিনে অন্তত ৮০টি পরিবার বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি এখনো। অনেক পরিবার নিকটাত্মীয়ের বাড়িতে সাময়িক আশ্রয় নিয়েছে।
ভাঙনে ভিটাহারা চর কড়াই বরিশাল গ্রামের গৃহবধূ আদরি বেগম বলেন, “নদী আমাদের সবকিছু কাইরা নিল। একদিনে সব শেষ। বাড়িভিটা নদীর পেটে চলে গেছে। এখন পরিবার নিয়া কই যাবো, কই থাকবো কোন দিশা পাই না।” সরকারের কাছে পুনর্বাসন সহায়তার দাবি জানান তিনি।

ভাঙনে আশ্রয়ণ প্রকল্পের ঘর হারানো আঁখি বেগম বলেন, “মাথার ওপর কোনও ঠাঁই থাকলো না। সরকারের দেওয়া ঘরে ছিলাম। নদী সেইটাও কাইরা নিল। আমরা নিঃস্ব। দশ বছরের একটা প্রতিবন্ধী মেয়ে আর সংসার নিয়া এখন কই যাবো, সেটাই বুঝতে পারতেছি না।”
চিলমারীর দ্বীপচর কড়াই বরিশাল এলাকার বাসিন্দা রিয়াজুল জানান, গত তিন দিনে ওই এলাকার একটি আবাসনের ৪০টি পরিবারসহ অন্তত ৬০টি পরিবার নদীভাঙনে ঘরবাড়ি হারিয়েছে। ভাঙন প্রতিরোধে কিছু জিও ব্যাগ ফেলা হলেও তা কাজে আসেনি। সব নদীগর্ভে চলে গেছে।
রিয়াজুল বলেন, `মাত্র দেড় হাজার জিও ব্যাগ দেওয়া হয়েছে। যেখানে হাজার হাজার জিও ব্যাগ প্রয়োজন, সেখানে দেড় হাজার জিও ব্যাগে ভাঙন থামে না। বরাদ্দের ৫০০ জিও ব্যাগ ভাঙন এলাকায় ফেলা হলে তা নদীগর্ভে চলে গেছে। কাজের কাজ কিছুই হয়নি। অবশিষ্ট ব্যাগ স্তুপ করে রাখা হয়েছে।'
একই এলাকার বাসিন্দা মেহেদী বলেন, `গত তিন দিন ধরে ব্রহ্মপুত্রে তীব্র ভাঙন চলছে। এমন অবস্থা যে আধা ঘণ্টায় ২০টি বাড়ি ভেঙে গেছে। চর কড়াই বরিশালের বিশারপাড়া আশ্রয়কেন্দ্রের অর্ধশত পরিবারসহ এলাকায় প্রায় একশো পরিবার বসতভিটা হারিয়েছে। এতোগুলো পরিবার বসতভিটা হারালো কিন্তু তাদের পুনর্বাসনে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পরিবারগুলোর বেশিরভাগ তাদের আত্মীয়স্বজনের বাড়িতে সাময়িকভাবে আশ্রয় নিয়ে আছে।'
এদিকে দেশের অভ্যন্তরে রংপুর বিভাগে তিস্তা ও ব্রহ্মপুত্র অববাহিকায় এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, অরুণাচল ও আসাম প্রদেশে আগামী ৫ দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় আগামী ৪ জুলাই থেকে ৬ জুলাই ব্রহ্মপুত্র নদের পানি সতর্কসীমায় প্রবাহিত হয়ে এর নিম্নাঞ্চল প্লাবিত করতে পারবে বলে জানিয়েছে পাউবোর বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আজ দুপুরে দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাউবোর নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, জেলার সবকটি নদ-নদীর পানি কমছে। দুধকুমার নদের পানি কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানিও কমতে শুরু করেছে। তবে আজ সকাল থেকে তিস্তার পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে কিছুটা বৃদ্ধি পেয়ে দুপুর ৩টা থেকে স্থিতিশীল রয়েছে।
বুধবার দুপুরে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক প্রতিবেদনে জানায়, তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি কমেছে। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় পানি স্থিতিশীল থেকে কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধা জেলা-সংলগ্ন নদীর নিম্নাঞ্চলের কোন কোন এলাকা প্লাবিত হতে পারে।
পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, `নদ-নদীর পানি কমছে। সব নদীতেই ভাঙন রয়েছে। জনগুরুত্ব বিবেচনায় জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে জনবসতিপূর্ণ এলাকা গুরুত্ব দিয়ে প্রতিরক্ষা কাজ চলমান রয়েছে।'

মেহেরপুরের গাংনীর বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পচা ডিম সরবরাহ করার অভিযোগ উঠেছে সুশীলন এনজিওর বিরুদ্ধে। এর আগে ছত্রাকযুক্ত পাউরুটি দেওয়ারও অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
২৭ মিনিট আগে
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ৯৮ নম্বর পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী অসুস্থ হয়। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সবাই সুস্থ হয়ে যায়। ডিমের সঙ্গে অসুস্থতার কোনে সম্পর্ক আছে কি না, তা তদন্ত করবে শিক্
৪১ মিনিট আগে
পরিদর্শনে সম্ভাব্য স্থানগুলোর বিদ্যমান অবকাঠামো, যানবাহন চলাচলের সক্ষমতা, সংযোগ সড়ক, ভূমির প্রাপ্যতা এবং ভবিষ্যতে বাস টার্মিনাল ও অস্থায়ী ডিপো স্থাপনের উপযোগিতা পর্যালোচনা করা হয়। এ সময় রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় দি
১ ঘণ্টা আগে
এই আয়োজন শুধু একটি ডিসকাউন্ট মেলা নয়, বরং দেশি-বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের মধ্যে কার্যকর সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে দেশের খুচরা বাজার ও ব্র্যান্ড ইকোসিস্টেম আরও গতিশীল হবে...
১ ঘণ্টা আগে