
দেশি-বিদেশি ব্র্যান্ডের মানসম্মত পণ্য আকর্ষণীয় মূল্যছাড়ে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে আগামী ডিসেম্বরে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ শপিং আয়োজন ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬ ’। তিন দিনব্যাপী এই আয়োজনে দেশি-বিদেশি প্রায় ২৫০টি ব্র্যান্ড, উদ্যোক্তা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশ নেবে।
ক্রেতারা বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের পাশাপাশি বিশেষ অফার, ফ্ল্যাশ সেল এবং সীমিত সময়ের মূল্যছাড় উপভোগ করতে পারবেন বলে জানানো হয়েছে।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকেরা। ইভেন্টকমের উদ্যোগে আয়োজিত এই মেলায় সহযোগী হিসেবে রয়েছে ভ্যানটোরা কমিউনিকেশনস লিমিটেড এবং জনসংযোগ সহযোগী হিসেবে রয়েছে ওপাস কমিউনিকেশনস লিমিটেড।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিআইসিসি) অনুষ্ঠিত হবে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬ ’। এতে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তানসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের স্বনামধন্য ব্র্যান্ড অংশ নেবে।
আয়োজকদের মতে, একই ছাদের নিচে দেশি-বিদেশি ব্র্যান্ডের পণ্য আকর্ষণীয় মূল্যে কেনাকাটার সুযোগ সৃষ্টি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে স্থানীয় উদীয়মান ব্র্যান্ডগুলোর পরিচিতি বৃদ্ধি, ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং করপোরেট প্রতিষ্ঠানের মধ্যে নতুন অংশীদারত্ব তৈরিতেও এ আয়োজন ভূমিকা রাখবে।
মেলায় অংশ নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। আগামী ১৬ জুলাইয়ের মধ্যে স্টল বুকিং করলে আর্লি বার্ড অফারের আওতায় স্টল ভাড়ায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।
সংবাদ সম্মেলনে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’ এর প্রকল্প পরিচালক ড. মো. তাসলিম আমিন শোভন বলেন, ‘এই আয়োজন শুধু একটি ডিসকাউন্ট মেলা নয়, বরং দেশি-বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের মধ্যে কার্যকর সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে দেশের খুচরা বাজার ও ব্র্যান্ড ইকোসিস্টেম আরও গতিশীল হবে।’
হেড অব অপারেশনস শফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে এই ধরনের আয়োজন এবারই প্রথম। জনপ্রিয় দেশি-বিদেশি ব্র্যান্ডের সেরা অফার এক জায়গায় এনে ক্রেতাদের জন্য একটি ভিন্নধর্মী কেনাকাটার অভিজ্ঞতা তৈরি করাই আমাদের লক্ষ্য। একই সঙ্গে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নতুন বাজার, নতুন গ্রাহক ও ব্যবসায়িক সম্ভাবনার সুযোগ পাবে।’
নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ প্রসঙ্গে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬ ’–এর চিফ ফ্যাসিলিটেটর (উইমেন এমপাওয়ারমেন্ট) জিন্নাত আরা বারী বলেন, ‘এই আয়োজন নারী উদ্যোক্তাদের জন্যও একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হবে। তারা নিজেদের পণ্য ও ব্র্যান্ড হাজারো সম্ভাব্য ক্রেতা, করপোরেট প্রতিষ্ঠান, ডিস্ট্রিবিউটর এবং ব্যবসায়িক অংশীদারদের সামনে তুলে ধরার সুযোগ পাবেন।’
আয়োজকেরা জানান, ঢাকার আয়োজন সফল হলে প্রতিবছর নিয়মিতভাবে এই ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে। এর ধারাবাহিকতায় আগামী বছর চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনাতেও একই ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে দেশের বাইরে আন্তর্জাতিক পরিসরেও এই আয়োজন সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানান তারা।

রাজধানী ঢাকায় গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ বলেছে, কয়েকটি ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে এমন তথ্য মিলেছে।
৩ ঘণ্টা আগে
আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরিচিতি; এরপর একে একে বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। শিক্ষার্থীদের মারধর, লাইব্রেরিতে হামলা, শিক্ষক-প্রশাসনের সঙ্গে সংঘাত, মব সৃষ্টি করে ডিনদের পদত্যাগে বাধ্য করা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডে...
৩ ঘণ্টা আগে
টাঙ্গাইল জেলায় অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ১২ উপজেলায় ১ হাজার ৬২৩ বিদ্যালয়ের মধ্যে ৮৮৮টিই প্রধান শিক্ষক ছাড়া চলছে। সহকারী শিক্ষকের আরও ৫৭১ পদ খালি। সব মিলিয়ে ১ হাজার ৪৫৯ শিক্ষকের পদ শূন্য রয়েছে। এমনকি কোনো বিদ্যালয়ে শিক্ষকের পদসংখ্যা পাঁচজন থাকলেও কর্মরত আছেন...
৩ ঘণ্টা আগে
রাজশাহী থেকে নীলফামারীর চিলাহাটিগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কোচের স্প্রিং ভেঙে বগি লাইনচ্যুত হয়। সম্প্রতি এ দুর্ঘটনা ঘটে জয়পুরহাটের আক্কেলপুরে। শুধু বরেন্দ্র ট্রেনই নয়, এমন ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনে। এসব ট্রেন যেখানে মেরামত করা হয়, সেই সৈয়দপুর...
৪ ঘণ্টা আগে