
বৈশ্বিক ডিজিটাল অপারেটর এবং বাংলাদেশে টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন আগামী কয়েক বছরে বাংলাদেশে প্রাথমিকভাবে ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে সরকারের সঙ্গে যৌথভাবে নতুন একটি উদ্যোগের মাধ্যমে দেশে ১০০ কোটি মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। এই বিনিয়োগের কেন্দ্রবিন্দুতে থাকবে ডিজিটাল অবকাঠামো, আর্থিক অন্তর্ভুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত সংযোগ প্রযুক্তি।
গতকাল মঙ্গলবার ভিওনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভিওনের বোর্ড চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা অগি কে ফাবেলা সম্প্রতি ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। ভিওনের প্রতিনিধিদলে আরও ছিলেন ভিওনের পরিচালনা পর্ষদের সদস্য মিখিল সোটিং, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জোহান বুসে এবং বাংলালিংকের প্রধান করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা তাইমুর রহমান।
বৈঠকে ভিওন বাংলাদেশে একটি সমন্বিত ডিজিটাল ফাইন্যান্স ইকোসিস্টেম গড়ে তোলার রূপরেখা তুলে ধরে। প্রতিষ্ঠানটি জানায়, বৈশ্বিক ফিনটেক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের সেবাবঞ্চিত লাখো মানুষের কাছে সহজলভ্য ডিজিটাল ব্যাংকিং, ক্ষুদ্রঋণ এবং ক্ষুদ্র বিমা সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তাদের মতে, এই উদ্যোগ ডিজিটাল ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি ব্যক্তি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করবে। আলোচনার অংশ হিসেবে ভিওন ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাউ’ নামে একটি নতুন উদ্যোগের কাঠামোও উপস্থাপন করে। এটি বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে প্রস্তাবিত একটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ, যেখানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় যুক্ত থাকবে।
উদ্যোগটির লক্ষ্য প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সম্প্রসারণের ভিশন বাস্তবায়নে সহায়তা করা। এর আওতায় ১০০ কোটি মার্কিন ডলারের এফডিআই আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যেখানে আগামী কয়েক বছরে ভিওনের ২৫ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি ভিত্তি হিসেবে কাজ করবে।
প্রস্তাবিত বিনিয়োগের মূল ক্ষেত্র হিসেবে নির্ধারণ করা হয়েছে উন্নত সংযোগব্যবস্থা, পরবর্তী প্রজন্মের ডিজিটাল অবকাঠামো, ডিজিটাল আর্থিক সেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। শুধু নিজস্ব বিনিয়োগ নয়, ভিওন তাদের বৈশ্বিক নেটওয়ার্ক ব্যবহার করে অন্যান্য আন্তর্জাতিক বিনিয়োগকারীদেরও বাংলাদেশের দ্রুত সম্প্রসারণশীল ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে উৎসাহিত করতে চায়।
আগামী দিনে ভিওন ও বাংলালিংক বাংলাদেশে তাদের ডিজিটাল উপস্থিতি আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে। এ লক্ষ্যে ডিজিটাল ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, রাইড শেয়ারিং, আইওটি (ইন্টারনেট অব থিংস) সমাধান এবং স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল প্রযুক্তির মতো উন্নত সংযোগ-সেবার নতুন ক্ষেত্রগুলো নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে।

সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব। মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, যারা এ ধরনের কাজ করতে চায়, সরকার তাদের পাশে আছে এবং প্রয়োজনীয় সহযোগিতা করবে। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া ও শ্রমজীবী মানুষের কল্য
১১ মিনিট আগে
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর সমন্বয়ে আমাদের প্রিয় দেশকে ‘রেইনবো নেশনে’ রূপান্তরিত করার অঙ্গীকার করা হয়েছে। দুই মন্ত্রীর এমন বক্তব্যের পরে প্রশ্ন আসে, বাংলাদেশে যদি আদিবাসী জনগোষ্ঠী না-ই থেকে থাকে তাহলে তারা রেইনবো নেশন গড়ার অঙ্গীকার করেছেন কি উদ্দেশ্যে?
১ ঘণ্টা আগে
ফিরিয়ে আনা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে মানব পাচারকারীদের সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেন। তাঁদের অনেকেই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাঁদের পথখরচা, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎ
২ ঘণ্টা আগে
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নারীবান্ধব ও নারী চালক দ্বারা পরিচালিত পরিবহনব্যবস্থা নিশ্চিত করা সরকারের অঙ্গীকারের অংশ। এর অংশ হিসেবে ১৪টি বিশেষ বাস চালু করা হচ্ছে। এর মধ্যে ঢাকার ১০টি রুটে ১০টি, বগুড়ার দুটি রুটে দুটি ও চট্টগ্রামের একটি রুটে দুটি বাস চলবে।
২ ঘণ্টা আগে