
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নুরুল কবির সাদ নামের এক শিক্ষার্থীকে মুখ বেঁধে তুলে নিয়ে বেধড়ক মারধর করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্জন এলাকায় নিয়ে তাঁকে মারধর করা হয়। সাদ ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে কথা-কাটাকাটি নিয়ে ঘটনার সূত্রপাত। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের সামনে থেকে মুখ বেঁধে ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। জীববিজ্ঞান অনুষদের পেছনের নির্জন এলাকায় নিয়ে মারধর করা হয়। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি তাঁকে উদ্ধার করে প্রথমে চবি মেডিকেল হাসপাতালে পাঠায়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী চবি ছাত্রলীগের উপ-গ্রুপ বিজয়ের কর্মী হিসেবে সোহরাওয়ার্দী হলে থাকতেন বলে জানা গেছে। তবে ছাত্রদলের নেতারা সাদকে তাঁদের কর্মী বলে দাবি করেছেন।

চবি মেডিকেলের দায়িত্বরত চিকিৎসক কে এম আতাউল গনি বলেন, ভুক্তভোগী ছাত্রকে রাত ১০টার দিকে এখানে আনা হয়েছিল। ডান পায়ে আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া পিঠে একটা আঘাতের চিহ্ন ছিল। এক্স-রে করার জন্য তাঁকে চমেক হাসপাতালে পাঠানো হয়।
চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, ‘সাদ ছাত্রদলের কর্মী। তবে তার চেয়ে বড় পরিচয় সে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সন্ত্রাসীরা একজন শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর করেছে, এটা স্বাভাবিক ঘটনা নয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।’

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ‘মারধরের বিষয়টি আমরা জানতে পেরেছি। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা চেষ্টা করছি জড়িতদের শনাক্ত করতে। খুব দ্রুতই সিসিটিভি ক্যামেরা দেখে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

খুলনা মহানগরীর যানজট নিরসনকল্পে কেএমপির ট্রাফিক বিভাগ এবং অটোরিকশার মালিক ও চালক সমিতির নেতাদের সঙ্গে সভা করেছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। গতকাল সোমবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এ সভা হয়।
৩ ঘণ্টা আগে
বরিশালের বাকেরগঞ্জে চাল কম দেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার নিয়ামতি ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে চেয়ারম্যান হুমায়ন কবিরের ওপর এ হামলা হয় বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রতিদিন ২০-২২ হাজার যানবাহন চলাচল করে। ঈদের সময় যমুনা সেতু পারাপার হওয়া যানবাহনের সংখ্যা দাঁড়ায় ৬৬ হাজারের বেশি। চার লেনে আসা এই পরিবহনগুলো যমুনা সেতুর দুই লেনে প্রবেশ করতেই গতি কমে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এলাকায় নতুন ভবন নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের জন্য শতবর্ষীসহ বহু পুরোনো অন্তত অর্ধশত গাছ কেটে ফেলা হয়েছে। পরিবেশবিদ ও স্থানীয়রা জানান, কেটে ফেলা এসব গাছের মধ্যে অন্তত পাঁচটি শতবর্ষী। তিন মাস ধরে মেডিকেল স্টাফ কোয়ার্টার ও প্রধান ছাত্রাবাসের পেছনের পাহাড়ি এলাকায় এগুলো কাটা হয়
৫ ঘণ্টা আগে