
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মাঝেও ফুটবলে নিজের প্রেরণা নেইমারকে ভুললেন না স্পেনের উইঙ্গার নিকো উইলিয়ামস। শিরোপা জয়ের পর সেটি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাকে উৎসর্গ করলেন এই তরুণ ফুটবলার।
ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ব্যবধান গড়ে দেওয়া একমাত্র গোলটাতে মিশে আছে নিকোর নাম। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতে বক্সে তাঁর অ্যাসিস্ট থেকেই দারুণ ফিনিশিংয়ে প্রতিপক্ষের জাল কাঁপান ফেরান তোরেস। এর আগে অতিরিক্ত সময়ের প্রথমার্ধে নিকো নিজেও একবার বল জালে পাঠিয়েছিলেন। তবে মিকেল মেরিনোর ফাউলের কারণে গোলটি বাতিল হয়ে যায়।
ফাইনাল জয়ের পর কাজে টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অনুভূতি প্রকাশ করেছেন নিকো। সেখানেই উঠে আসে নেইমারের নাম। তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত, ভীষণ আনন্দিত। আমার কাছে এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। আমার আদর্শ নেইমার। আশা করি তিনি আমাদের খেলা দেখছেন। এই শিরোপাটাও তার জন্য।’
বাতিল হওয়া গোল নিয়ে কোনো আক্ষেপ নেই নিকোর। শিরোপা জেতায় সব তৃপ্তি খুঁজে নিয়েছেন আক্রমণভাগের এই ফুটবলার। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় এই প্রসঙ্গ এড়িয়ে যান তিনি, ‘কোনো সমস্যা নেই। আমরা তো জিতেছি!’
নিকো বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও নেইমারের বিশ্বকাপ-যাত্রা থেমেছে আরও আগেই। শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। শুরুতে চোটের কারণে নেইমারের বিশ্বকাপ দলে থাকা নিয়ে শঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত সান্তোস তারকাকে রেখেই বিশ্বকাপের দল দেন কার্লো আনচেলত্তি।
বিশ্বকাপ দলে জায়গা পেলেও বেঞ্চেই বেশির ভাগ সময় কেটেছে নেইমারের। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে তাঁকে নামান আনচেলত্তি। এরপর শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে যাওয়া ম্যাচেও বদলি হিসেবে নামেন। সে ম্যাচে পেনাল্টি থেকে একটি গোলও করেন। তবে আর্লিং হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিশ্বকাপ-যাত্রা থেমে যায় সে ম্যাচেই।

নতুন মৌসুমের ঘরোয়া ফুটবল শুরু হতে না হতেই সূচি নিয়ে শঙ্কায় পড়েছে দেশের শীর্ষ স্তরের ১০টি ক্লাব। জাতীয় দলের কার্যক্রম, ফিফা উইন্ডো, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) ও ফেডারেশন কাপে একাধিক দীর্ঘ বিরতির আশঙ্কা করছেন ক্লাব কর্মকর্তারা। তাঁদের যুক্তি, খেলা বন্
৩৫ মিনিট আগে
সেমিফাইনালে যেতে জিততেই হবে—এমন সমীকরণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। শুরুর সে ধাক্কা সামলে স্কোরবোর্ডে স্বস্তিদায়ক পুঁজি দাঁড় করাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। নির্ধারিত ২০ ওভারে ১০৩ রান করেছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
দুই বছর পর আবারও ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন লিওনেল মেসি। ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এবারও তালিকায় নেই তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
২ ঘণ্টা আগে
ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী লামিনে ইয়ামাল। তবে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের পুরস্কারটি জিততে নিজের পক্ষে প্রচারণা চালানো কিংবা কারও কাছে অনুরোধ করার প্রয়োজন মনে করছেন না ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে