
নিজেদের হারিয়ে খুঁজতে থাকা আর্জেন্টিনার সামনে সবচেয়ে বড় আশা তখন ম্যাচের আয়ু শেষের দিকে থাকায়। একজন কম নিয়ে খেলতে থাকা আলবিসেলেস্তেরা টাইব্রেকারের আশায় তাকিয়ে ছিল রেফারির শেষ বাঁশির দিকে। কিন্তু হঠাৎ এক আক্রমণে ফেরান তোরেস সব হিসাব ওলট-পালট করে দেন।
বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয়সূচক গোলটি শুধু তোরেসের দুর্দান্ত ফিনিশিংয়ের ফল ছিল না, এর পেছনে ছিল আর্জেন্টিনার রক্ষণভাগের কিছু বড় ভুলও। নিউজার্সি স্টেডিয়ামে স্পেনের দাপুটে ফুটবলের বিপরীতে আর্জেন্টিনা অনেকটা বোতলবন্দী হয়ে থাকলেও নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। জয়সূচক গোলের দেখা মেলে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতেই। এনসো ফার্নান্দেস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় তখন ১০ জনের দলে পরিণত হয়েছিল আর্জেন্টিনা। ফলে নিজেদের রক্ষণভাগের ওপর জোর দিয়ে খেলতে বাধ্য হয় লিওনেল স্কালোনির দল।
সেই সুযোগ কাজে লাগিয়ে স্পেন ধৈর্যের সঙ্গে আক্রমণ সাজাতে থাকে। একের পর এক পাসে আর্জেন্টিনার রক্ষণে ফাঁক খুঁজে নেয় তারা। শেষ পর্যন্ত এই চেষ্টায় সফল হয়ে কাঙ্ক্ষিত গোল আদায় করে নেয় লুইস দে লা ফুয়েন্তের দল।
১০৬ মিনিটের ঘটনা। আক্রমণের শুরুতে পেদ্রো পোরোকে বল বাড়ান লামিনে ইয়ামাল। স্পেনের ফুলব্যাক ডান প্রান্ত থেকে ক্রস করেন। সেই বল মাথা দিয়ে নামিয়ে বক্সের ফাঁকায় থাকা তোরেসকে খুঁজে নেন নিকো উইলিয়ামস। আটকানোর মতো প্রতিপক্ষের কোনো খেলোয়াড় না থাকায় খুব সহজেই বাঁ পায়ের দারুণ শটে জালের ঠিকানায় বল পাঠান তোরেস। কিছুই করার ছিল না আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের।
এই গোলের সময় আর্জেন্টিনার সেন্টার ব্যাকরা বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে ছয় গজ বক্সের ভেতরে অনেকটা নিচে নেমে যান। অন্যদিকে, মাঝমাঠের খেলোয়াড়েরাও তোরেসকে নজরে রাখতে পারেননি। সেই সুযোগে খুব সহজেই আর্জেন্টিনার বক্সে চলে যান বার্সেলোনার ফরোয়ার্ড। এরপর সতীর্থ নিকোর সহায়তায় স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের নায়ক বনে যান তোরেস। তাঁর এই গোলটা আর শোধ দিতে পারেনি আর্জেন্টিনা।

নতুন মৌসুমের ঘরোয়া ফুটবল শুরু হতে না হতেই সূচি নিয়ে শঙ্কায় পড়েছে দেশের শীর্ষ স্তরের ১০টি ক্লাব। জাতীয় দলের কার্যক্রম, ফিফা উইন্ডো, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) ও ফেডারেশন কাপে একাধিক দীর্ঘ বিরতির আশঙ্কা করছেন ক্লাব কর্মকর্তারা। তাঁদের যুক্তি, খেলা বন্
৩৫ মিনিট আগে
সেমিফাইনালে যেতে জিততেই হবে—এমন সমীকরণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। শুরুর সে ধাক্কা সামলে স্কোরবোর্ডে স্বস্তিদায়ক পুঁজি দাঁড় করাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। নির্ধারিত ২০ ওভারে ১০৩ রান করেছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
দুই বছর পর আবারও ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন লিওনেল মেসি। ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এবারও তালিকায় নেই তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
২ ঘণ্টা আগে
ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী লামিনে ইয়ামাল। তবে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের পুরস্কারটি জিততে নিজের পক্ষে প্রচারণা চালানো কিংবা কারও কাছে অনুরোধ করার প্রয়োজন মনে করছেন না ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে