
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা হলও ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন। প্রশাসনের এমন উদ্যোগ শিক্ষার্থী বিরোধী বলেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এদিকে বিকেল ৫টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তাঁদের হলে বিদ্যুৎ ও পানির সংযোগ এবং ওয়াইফাই বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তাঁরা এর প্রতিবাদ জানান এবং সেই সঙ্গে চুয়েট বন্ধের ঘোষণা দ্রুত ফিরিয়ে নিতে বলেন। তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে চুয়েট শিক্ষার্থীরা বলেন, আমরা এই নির্দেশ প্রত্যাখ্যান করছি। আমরা হল ত্যাগ করব না।
অন্যদিকে বিকেলে চুয়েটের প্রধান প্রবেশপথসহ চারদিকের সব গেট অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। তাঁরা শিক্ষক এবং কর্মচারী কাউকে বের হতে দিচ্ছেন না। সেই সঙ্গে চুয়েটের ভিসি অফিসেও তালা ঝুলিয়ে দেন।
চুয়েট ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, ‘চুয়েট একাডেমিক কাউন্সিল সভায় চুয়েট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সকল শিক্ষার্থীকে বিকেল ৫টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে।’
এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণার পর চট্টগ্রাম-কাপ্তাই সড়কে শাহ আমানতের দুটি বাসে আগুন দেওয়া হয়।
শিক্ষার্থীদের হল ত্যাগের বিষয়ে জানতে চুয়েট ভিসি অধ্যাপক রফিকুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান মিটিং আছে বলে কথা বলতে পারছেন না।
এর আগে আজ চতুর্থ দিনের মতো ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন চুয়েট শিক্ষার্থীরা। প্রতিবাদের অংশ হিসেবে তাঁরা প্রতিটি বিভাগের প্রবেশপথে তালা ঝুলিয়ে দেন। সেই সঙ্গে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

সাগর উপকূলেই জন্ম ও বেড়ে ওঠা জাফর আলমের। বয়স ৫৫ বছর ছুঁই ছুঁই। বাপ-দাদার পথ অনুসরণ করে ৩৫ বছর ধরে জড়িয়ে আছেন জেলে পেশায়। অন্য কোনো পেশা তাঁর তেমন আয়ত্তে নেই। দীর্ঘ অভিজ্ঞতার পর প্রায় এক যুগ আগে ছোট আকারের একটি নৌকার মাঝির দায়িত্ব নেন। সাগরের আবহাওয়া সম্পর্কেও তাঁর রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা।
১০ মিনিট আগে
‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’—এমন কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অডিওটি লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেনের বলে দাবি করা হচ্ছে। এতে বিদেশ যেতে ইচ্ছুক এক ব্যক্তিকে ‘বাবা’ সম্বোধন করে পাসপোর্ট জমা দেওয়া, ওয়ার্ক...
৩০ মিনিট আগে
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির (৪৭) হত্যাকাণ্ডে মামলা তুলে নিতে আসামিপক্ষ হুমকি দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী ও স্বজনেরা। নিজেদের নিরাপত্তা, আসামিদের গ্রেপ্তারসহ ১১ দফা দাবিতে আজ সোমবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।
৩৩ মিনিট আগে
চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে মিজানুর রহমান স্বপন নামের এক বিএনপি নেতাকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। আজ সোমবার তাঁকে আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে