Ajker Patrika

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি সেলিম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ২২: ২২
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি সেলিম গ্রেপ্তার
সেলিম আকতার চৌধুরী। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জামাতা ও সিটি করপোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে খুলশী থানা-পুলিশ। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, জানায়নি পুলিশ। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বোনজামাই।

আজ রোববার রাত ৮টার দিকে দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। তিনি বলেন, অভিযান এখনো চলমান। বিস্তারিত পরে জানানো হবে। কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা-ও পরে জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত