Ajker Patrika

সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৯: ৪৭
সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
সাবেক এসবিপ্রধান মনিরুল ইসলাম ও তাঁর স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা। ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা এবং তাঁর দুই শ্যালককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে তাঁদের আটক করা হয়। 

আজ রোববার (২৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও গোয়েন্দাপ্রধান মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গোয়েন্দাপ্রধান জানান, সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর রাতে অভিযান চালানো হয়। এরপর মিরপুর ডিওএইচএস থেকে শায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে আটক করা হয়।

তিনি আরও জানান, অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদকের তালিকাভুক্ত মামলার আসামি শায়লা ফারজানা। এ ছাড়া সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে তাঁদের সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। তাই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত