
চট্টগ্রামে চাঁদাবাজির মামলায় জড়িত সন্দেহে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাকে আটকের ঘটনায় নগরের চান্দগাঁও থানায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। আজ শুক্রবার সকাল থেকে এই বিক্ষোভ শুরু হয়। পরে জুমার নামাজের আগে ওই নেতাকে ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
দলীয় সূত্রে জানা গেছে, চান্দগাঁও থানার সেক্রেটারি হাবিবুর রহমানকে পুলিশ গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে আটক করে। এর প্রতিবাদে শুক্রবার সকাল থেকে থানায় অবস্থান নেন নেতা–কর্মীরা।
ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম নগরের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান গণমাধ্যমকে জানান, চাঁদা আদায়কে কেন্দ্র করে গঠিত একটি কমিটিতে ষড়যন্ত্রমূলকভাবে হাবিবুরের নাম জড়ানো হয়। সেটিকে কেন্দ্র করে মামলা করেন একজন। সে মামলায় আটক কয়েকজনের ব্যাপারে গতকাল কথা বলতে এলে হাবিবুরকে আটক করে পুলিশ।
জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘একজন সোর্সের তথ্যের ভিত্তিতে চাঁদাবাজির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে একজনকে থানায় নিয়ে আসা হয়। পরে জানা যায় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সদস্য। সংগঠনটি অভিযোগ করেছে, যাঁকে থানায় নিয়ে আসা হয়েছে, তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন। পরে বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য মামলার বাদীকে তলব করি।’
ওসি আরও বলেন, ‘ইসলামী আন্দোলনের যাঁকে আনা হয়েছিল, বাদী না আসা পর্যন্ত থানায় তাঁকে বসিয়ে রাখা হয়েছিল। কিন্তু তাঁরা যাচাই-বাছাইয়ে সময় পর্যন্ত দিচ্ছিলেন না। নেতা-কর্মীরা থানায় জড়ো হয়েছিলেন। পরে বাদী থানায় আসার পর যাঁকে থানায় নিয়ে আসা হয়েছিল, তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন বলে জানান। বাদীর সঙ্গে ১১ জন সাক্ষীও এসেছিলেন। পরে মামলায় তাঁর সম্পৃক্ততা না থাকায় তাঁকে বাদীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়। আমরা পরে জানতে পারি, সোর্সের ভুল তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তিকে থানায় আনা হয়েছিল।’
এ ঘটনা নিয়ে বিক্ষোভ কিংবা থানা ঘেরাওয়ের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন ওসি।
এদিকে ইসলামী আন্দোলনের নেতা হাবিবুরকে ছাড়ানোর পর নগরের বহদ্দারহাটে জুমার নামাজ আদায় শেষে তাঁকে নিয়ে একটি মিছিল করেন নেতা-কর্মীরা।

বর্ষা এলেই মৌলভীবাজারের টিলা-পাহাড়ঘেরা জনপদে নেমে আসে আতঙ্ক। তবু ঝুঁকি নিয়ে এসব স্থানে বসবাস করছে অন্তত ৫০ হাজার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চার বছরে টিলাধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরপরও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
২৬ মিনিট আগে
গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
১ ঘণ্টা আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
১ ঘণ্টা আগে