ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুত, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাসজমি ও ফুটপাথ দখলের বিরুদ্ধে চট্টগ্রাম ও ফেনীর বিভিন্ন এলাকায় যৌথভাবে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযানে বিদ্যুৎ উৎপাদন ও ভারী শিল্পে ব্যবহৃত সাড়ে ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, ১২ একর খাসজমি উদ্ধার এবং ৯টি দোকান উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অনিয়মের অপরাধে মোট ৪ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল রোববার (১২ এপ্রিল) র্যাব-৭, চট্টগ্রামের উদ্যোগে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, অভিযানে লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ থাকা, তেল মজুত, অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, স্ট্যাম্পবিহীন ওজন, পরিমাপ যন্ত্র ব্যবহারসহ বিভিন্ন অপরাধে একাধিক প্রতিষ্ঠানকে ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পণ্যের মেয়াদ উল্লেখ না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও সংরক্ষণ এবং ভুয়া সিল ব্যবহারের দায়ে আরও ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, খাসজমি ও ফুটপাথ দখলের দায়ে অতিরিক্ত ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ১২ একর সরকারি জমি এবং উচ্ছেদ করা হয়েছে ফুটপাথ দখল করে গড়ে ওঠা ৯টি দোকান।
মোজাফফর হোসেন আরও জানান, লাইসেন্স ছাড়া অপরিশোধিত ফার্নেস অয়েল আমদানি, পরিবহন, মজুত ও প্রক্রিয়াজাতকরণের অভিযোগে একটি প্রতিষ্ঠান থেকে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল জব্দ করা হয়েছে।

চৈত্রসংক্রান্তি উপলক্ষে নড়াইলে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। তরুণ প্রজন্মের কাছে ঐতিহ্যবাহী এই খেলাকে তুলে ধরতে আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে এই আয়োজন করা হয়। ঢাকঢোলের তালে তালে লাঠি হাতে এক পক্ষ আরেক পক্ষকে পরাস্ত করার এই লড়াই
৭ মিনিট আগে
রাজধানীর ডেমরায় বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত লতিফ বাওয়ানী জুট মিল ও করিম জুট মিল চালু করার উদ্যোগ নিতে নানা চেষ্টা চালাচ্ছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন। এরই মধ্যে গতকাল রোববার পর্যায়ক্রমে (১২ এপ্রিল) কারখানা দুটি পরিদর্শন করেছেন তিনি। এ সময় কর্মকর্তাদের সঙ্গে কারখানা চালুর প্রক্রিয়ার
৯ মিনিট আগে
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী করপোরেশনের রাজস্ব বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখতে ওয়ার্ড সচিবদের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নগর ভবনের সভাকক্ষে সিটি করপোরেশনের ওয়ার্ড সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
১৮ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। জেলার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছে ৭৩ জন শিশু। সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছে ৩১ জন।
২২ মিনিট আগে