
ফসফরিক অ্যাসিডের সংকটে টানা ২০ দিন ধরে বন্ধ রয়েছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)।
কাঁচামাল সরবরাহ ব্যাহত হওয়ায় গত ২৮ জুন সকাল ৮টা থেকে কারখানাটিতে সার উৎপাদন বন্ধ রয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন এ কারখানাটি দেশের কৃষি খাতে ব্যবহৃত ডিএপি সার উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকলে ভবিষ্যতে সার সরবরাহ ব্যবস্থার ওপর এর প্রভাব পড়তে পারে।
কারখানা সূত্রে জানা গেছে, ডিএপি সার উৎপাদনের প্রধান কাঁচামাল ফসফরিক অ্যাসিড আমদানির জন্য চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ২০ হাজার টন ফসফরিক অ্যাসিড সরবরাহে ই-জিপির মাধ্যমে দরপত্র আহ্বান করে। এতে কার্যাদেশ পায় মেসার্স আর কে এন্টারপ্রাইজ। চুক্তি অনুযায়ী জুন মাসের মধ্যেই কাঁচামাল সরবরাহের কথা ছিল।
মধ্যপ্রাচ্যে উদ্ভূত অস্থিতিশীলতা এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ায় জর্ডানসহ বিভিন্ন উৎস থেকে ফসফরিক অ্যাসিড আমদানি সম্ভব হয়নি। ফলে নির্ধারিত সময়ে কাঁচামাল না আসায় উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কারখানা কর্তৃপক্ষ।
কাঁচামালসংকট কাটাতে বিসিআইসি গত ৮ জুন ও ২৩ জুন নতুন করে দুটি দরপত্র আহ্বান করলেও কোনো প্রতিষ্ঠান অংশ নেয়নি বলে জানিয়েছে কারখানা সূত্র। পরে আবার দুটি নতুন দরপত্র আহ্বান করা হয়েছে। এর একটি আগামী ৮ আগস্ট এবং অন্যটি ৯ সেপ্টেম্বর খোলা হবে।
ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক বলেন, ‘কারখানা চালু রাখতে দৈনিক ৬০০ টন ফসফরিক অ্যাসিডের প্রয়োজন হয়। কারখানায় ২০ হাজার মেট্রিকটন মজুত রাখার সক্ষমতা রয়েছে। নির্দিষ্ট মজুত শেষ হওয়ার কারণে ২৮ জুন সকাল ৮টা থেকে সার উৎপাদন বন্ধ রয়েছে। তবে কারখানার প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। মেসার্স আর কে এন্টারপ্রাইজ যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ দিতে পারেনি বলে জানিয়েছে। তবে তাদের সঙ্গে চুক্তি এখনো বাতিল হয়নি। ফসফরিক অ্যাসিড সরবরাহ শুরু হলে উৎপাদনও পুনরায় চালু করা হবে।’

খুলনায় ১৬ বছর বয়সী নির্জনা হত্যা মামলায় বাবা আকাশ আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। রোববার খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালত তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মা আরিফা ইয়াসমিন সীমাও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
৯ মিনিট আগে
রেললাইন ধরে হাঁটছিলেন ওই বৃদ্ধ। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি সীতাকুণ্ড রেলস্টেশন এলাকা অতিক্রমকালে ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
১২ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে হায়দরগঞ্জ দারুল কোরআন ইসলামিক একাডেমির শিক্ষক ইমরান হোসেনের শিশু নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দুই মাস আগের এ ঘটনায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। পুলিশ বলছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৮ মিনিট আগে
মুন্সিগঞ্জ সদর উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামি যুবলীগ নেতা রুহুল আমিন সরকারকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে উপজেলার আধারা ইউনিয়নের বকুলতলা গ্রাম থেকে ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয় তাঁকে...
২২ মিনিট আগে