
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নছিমন ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত সিএনজিচালক মোহাম্মদ নেজাম উদ্দীন (৩২) মারা গেছেন। গতকাল বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত নেজাম উপজেলার রায়পুর ইউনিয়নের চুল্লাজামার বাড়ির মো. আনোয়ারের ছেলে।
এর আগে বুধবার সকালে আনোয়ারা-পিএবি সড়কের শোলকাটা রাস্তার মাথা এলাকায় দ্রুতগামী একটি মাছবাহী নছিমনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক নেজাম উদ্দীনসহ আরও এক যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দারা তাঁদেরকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর অবস্থা খারাপের দিকে যাওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে চালক নেজাম উদ্দীন মারা যান। আহত অপর ব্যক্তির নাম ও পরিচয় এখনো জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পটুয়াখালীর দশমিনায় পিকনিক শেষে ফেরার পথে তেঁতুলিয়া নদীর মাঝখানে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ১৯ জন যাত্রী বিপদে পড়ে। ৯৯৯-এ ফোন পেয়ে নৌ পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সবাইকে নিরাপদে উদ্ধার করে তীরে পৌঁছে দেয়।
১০ মিনিট আগে
উচ্চ বেতনে গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে লালমনিরহাটের পাটগ্রামের চার যুবককে রুশ সেনাবাহিনীর কাছে ‘ভাড়াটে যোদ্ধা’ হিসেবে বিক্রি করে দেওয়ার অভিযোগকে গভীর ষড়যন্ত্র বলে দাবি করেছে পাটগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী। এ ঘটনার সঙ্গে দলের কোনো প্রকার সম্পৃক্ততা...
২২ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের বিপরীতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা গাড়িকে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চীনের বিনিয়োগে সিলেটে এক হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ এগিয়ে যাচ্ছে। সম্ভাব্য প্রকল্প এলাকা পরিদর্শন করেছে চীনা বিনিয়োগকারী প্রতিনিধিদল ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই শেষে বিনিয়োগকারীরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
১ ঘণ্টা আগে