আকাশ থেকে টগবগ করা সূর্য যেন চোখ রাঙাচ্ছে। প্রখর রোদে পুড়ছে সারা দেশ। ৬৪ জেলার মধ্যে ৪১টি তাপপ্রবাহের কবলে। অসহ্য গরমে অতিষ্ঠ জনজীবন। এক ফোঁটা বৃষ্টির জন্য চলছে হাহাকার।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাজধানী ঢাকায় ছিল ৩৬ দশমিক ৭।
তবে এরই মাঝে কিছুটা সুখবরও এসেছে আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে। আজ বুধবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, চট্টগ্রাম সিলেট ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ৪৫ থেকে ৬০ কিলোমিটার। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
রংপুর, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার ছাড়াও ঢাকা ও এর আশপাশের অঞ্চলে আজ বেলা ১টার মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এর ফলে তাপমাত্রা সামান্য কমতে পারে।
তবে আপাতত ভারী বা টানা বৃষ্টির সম্ভাবনা নেই। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বৈশ্বিক জলবায়ুতে এল নিনোর এবার ব্যাপক প্রভাব রয়েছে। এর ফলে দেখা যায় সমুদ্রে পানির উচ্চতা বেড়ে যায়। তাপমাত্রা বেড়ে প্রচণ্ড গরম পড়ে। যখন গরম পড়ার কথা তখন বৃষ্টি ঝরে। আবার বৃষ্টির সময় পড়ে তীব্র গরম। সবকিছুই অস্বাভাবিক মাত্রায় হয়ে থাকে।
তিনি আরও বলেন, এখন বাতাসে জলীয় বাষ্পের মাত্রা অনেক বেশি রয়েছে। এ কারণে মানুষের শরীর থেকে অতিরিক্ত ঘাম ঝরে। গরমের অনুভূতি বেশি হয়। ফলে অস্বস্তি বেশি লাগে।
মৌসুমি বায়ু বাংলাদেশসহ এই অঞ্চলের ওপর না আসা পর্যন্ত একটানা বা ভারী বৃষ্টি না-ও হতে পারে।—এমন তথ্য জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, আজ-কালের (৩-৪ জুন) মধ্যে বৃষ্টি দেশের কোনো অঞ্চলে হতে পারে। মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশ ও এর আশপাশের অঞ্চলে এ সময় বৃষ্টি হয়ে থাকে। জুনের প্রথমার্ধে (১—১৫ জুন) মৌসুমি বায়ু বাংলাদেশ উপকূলে চলে আসতে পারে। মৌসুমি বায়ু চলে এলে বর্ষার বৃষ্টি শুরু হতে পারে।

ঢাকায় আজ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রৌদ্রোজ্জ্বল সকালে দিন শুরু হলেও আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আজ রোববার (৪ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
পাচারকারীদের হাত থেকে উদ্ধার করা দুটি লেপার্ড শাবককে রাখা হয়েছিল তিন সপ্তাহের কোয়ারেন্টিনে। সেই তিন সপ্তাহ শেষে পার হয়েছে ৯ বছর। শাবক থেকে লেপার্ডগুলো হয়েছে পূর্ণবয়স্ক। কিন্তু এখনো তাদের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে গাজীপুর সাফারি পার্কের সেই ছোট্ট খাঁচায়।
১ দিন আগে
নদী, পাখি, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে চার দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আজ শনিবার এই প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।
১ দিন আগে
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
২ দিন আগে