
চট্টগ্রাম নগরের অনন্যা আবাসিক এলাকা থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে চান্দগাঁও থানাধীন ওই আবাসিক এলাকার সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, যুবকের মাথা, পা ও বুকে ছুরিকাঘাতের ছয়টি চিহ্ন রয়েছে।
নিহত শাওন বড়ুয়া (২৩) জেলার সাতকানিয়া উপজেলার বাজারিয়া ইউনিয়নের শীলঘাটা গ্রামের দীপু বড়ুয়ার ছেলে। তিনি নগরীর নাসিরাবাদের ওমরগণি মুসলিম এডুকেশন সোসাইটি (এমইএস) কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। পাশাপাশি তিনি ওয়েডিং ফটোগ্রাফির কাজ করতেন।
শাওন বড়ুয়ার মামা তাপস বড়ুয়া বলেন, ‘শাওন মূলত ফটোগ্রাফি করত। সে গতকাল সন্ধ্যায় একটি বিয়েতে যেতে বাসা থেকে বের হয়। এ সময় তার সঙ্গে ক্যামেরা ট্রাইপডসহ আরও অনেক সরঞ্জাম ছিল। গতকাল রাতে সে আর বাসায় ফেরেনি। আজ সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। এ সময় তার কাছে শুধু মোবাইল ছিল।’
স্বজনদের বরাত দিয়ে চান্দগাঁও থানার পরিদর্শক ছাবেদ আলী বলেন, শাওন রাতে বাসা থেকে বের হয়েছিল। সকালে তাঁর লাশ পাওয়া যায়। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে রয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, ‘নিহতের মাথা, পা ও বুকে ছুরিকাঘাতের ছয়টি আঘাত রয়েছে। আমরা এ বিষয়ে তদন্ত করছি। পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।’

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৪ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৪ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৪ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৫ ঘণ্টা আগে