Ajker Patrika

সংখ্যালঘু নারীদের নিরাপত্তায় কঠোর হওয়ার আহ্বান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৩৭
সংখ্যালঘু নারীদের নিরাপত্তায় কঠোর হওয়ার আহ্বান
জাতীয় প্রেসক্লাবে ‘সংখ্যালঘু নারীর অধিকার ও নিরাপত্তা: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা। ছবি: সংগৃহীত

ধর্মীয় সংখ্যালঘু নারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, সামাজিক অধিকার রক্ষা ও তাঁদের ওপর সংঘটিত সহিংসতা বন্ধে বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘সংখ্যালঘু নারীর অধিকার ও নিরাপত্তা: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এই আহ্বান জানান।

সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী, চিকিৎসক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু নারীরা একই সঙ্গে নারী এবং সংখ্যালঘু পরিচয়ের কারণে বিভিন্ন ধরনের বৈষম্য ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হন। তাঁদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, দেশের সব নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ধর্ম, বর্ণ বা সম্প্রদায়ের পরিচয়ের কারণে কোনো নারী যেন অধিকারবঞ্চিত বা নিরাপত্তাহীনতায় না থাকেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আলোচনা সভায় বক্তারা সংখ্যালঘু নারীদের সুরক্ষায় আইন প্রয়োগকারী সংস্থার জবাবদিহি বাড়ানো, সহিংসতার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত এবং ভুক্তভোগী ব্যক্তিদের প্রয়োজনীয় আইনি ও সামাজিক সহায়তা দেওয়ার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত