
চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে আবারও দুর্ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে টানেলের ভেতর একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দেয়ালে ধাক্কা দিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্যানেলের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে টানেলের আনোয়ারা প্রান্তে সড়কের বৈরাগ এলাকায় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় সিকিউরিটি পোস্ট ভেঙে দায়িত্বরত একজন নৌবাহিনীর সদস্যসহ সাতজন আহত হন। অর্থাৎ এক দিনের মাথায় আবার দুর্ঘটনা ঘটল। এ নিয়ে গত আড়াই মাসে টানেলের ভেতরে-বাইরে পাঁচটি দুর্ঘটনা ঘটেছে।
টানেল কর্তৃপক্ষ জানায়, আজ সকালে আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা প্রান্তে যাচ্ছিল মুরগিবাহী একটি পিকআপ। গাড়িটি টানেল অতিক্রম করার সময় চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের টিউবে ধাক্কা দেয়। এতে ডেকোরেশন বোর্ড ভেঙে যায় এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর সিসিটিভি ক্যামেরায় দেখার পর গাড়িটি সরিয়ে নেওয়া হয়।
বঙ্গবন্ধু টানেল প্রকল্পের টোল ব্যবস্থাপক বেলায়েত হোসেন বলেন, টানেলে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারায়। তবে এতে বড় ধরনের ক্ষতি হয়নি।
এর আগে, গত ১০ নভেম্বর টানেলের পতেঙ্গা প্রান্তে ওয়াই জনশন-সংলগ্ন এলাকায় বাসের ধাক্কায় আবুল হোসেন (৩৫) নামের কক্সবাজারের চকরিয়ার একজন নিহত হন। ৩ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতরে একটি প্রাইভেট কারকে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে কারটি দুমড়েমুচড়ে যায় এবং চারজন আহত হন। ৩০ অক্টোবর আনোয়ারা প্রান্তে টোল প্লাজা-সংলগ্ন এলাকায় একটি প্রাডো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে।
গত বছরের ২৮ অক্টোবর চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ভোর ৬টায় সর্বসাধারণের গাড়ি চলাচলের জন্য টানেলটি খুলে দেওয়া হয়।

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মেম্বারবাড়ি বানিয়ারচালা এলাকায় জনৈক মোহাম্মদ জাকির হোসেনের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতবাড়ির ৪৫টি রুম ও আসবাবপত্র পুড়ে গেছে।
২৫ মিনিট আগে
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের বাসে অভিযান চালিয়ে ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনকে (৪৫) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
২৯ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জব্দ করে রাখা একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। তবে কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
৪৩ মিনিট আগে
রায়েরবাজার কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেছেন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ। আজ শনিবার তিনি শহীদদের গণকবরে শ্রদ্ধা জানান। এ সময় তাঁর সঙ্গে জুলাই জাদুঘরের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।
১ ঘণ্টা আগে