চট্টগ্রামে একটি ফার্নিচার কারখানায় অবৈধভাবে মজুত করা ৬০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনায় কারখানার মালিককে আটক করা হয়েছে।
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকার নাফিজ গলিতে অবস্থিত কারখানাটি থেকে বিপুল পরিমাণে এই চিনির মজুত জব্দ করা হয়।
কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই কারখানায় অভিযান চালানো হয়। পরে এখানে ৬০০ বস্তা চিনি পাওয়া যায়। কারখানার মালিক চিনি ক্রয়ের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। মজুতকৃত চিনি ফ্রেশ ব্র্যান্ডের বস্তায় ভরানো ছিল। পরে মজুতকৃত চিনি ভারতীয় চিনি মর্মে জেলা কৃষি বিপণন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানে কারখানার মালিক মো. রব্বানকে (৪৫) আটকের পর চান্দগাঁও থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহ মো. মোর্শেদ কাদের, চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াদ উছ সালেহীন ও ভূমি অফিসের কর্মচারীরা।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধে অভিযান চালালেও পুলিশের চোখের সামনেই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। হাইওয়ে পুলিশ বলছে, মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই তাঁরা পুলিশ সদস্যদের লাঞ্চিত করছেন। এ জন্
০৩ মার্চ ২০২৬
গত চার দিনে খুলনায় তিনটি হত্যাকাণ্ড ঘটেছে। এগুলোর মধ্যে খুলনা মহানগরীতে দুটি এবং জেলায় একটি হত্যাকাণ্ড ঘটে। এলাকার আধিপত্য বিস্তার, মাদক বেচাকেনা, চাঁদাবাজি ও চরমপন্থী সম্পৃক্ততায় এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, এসবের পেছনে রয়েছে সাতটি সন্ত্রাসী বাহিনী।
০৩ মার্চ ২০২৬
বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখলে নিয়ে দোকানঘর ও বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। অভিযোগ রয়েছে, উপজেলা পাউবোর অফিস সহকারী মামুনকে ম্যানেজ করেই এসব দখল চলছে। বিনিময়ে মামুন দখলদারদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।
০৩ মার্চ ২০২৬
সম্প্রতি বরিশাল সরকারি আলেকান্দা কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা তাঁদের রেজিস্ট্রেশন কার্ড পান। কার্ড হাতে পেয়ে বিস্মিত হতে হয় সব ছাত্রকে। কারণ, এতে তাঁদের ‘ফিমেল’ বা নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। শুধুই এই কলেজ নয়, বোর্ডের ছয় জেলার প্রায় ৩৮ হাজার ছাত্র রেজিস্ট্রেশন কার্ডে ‘ফিমেল’ হয়েছেন।
০৩ মার্চ ২০২৬