
চট্টগ্রাম মহানগরীর অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে ৮১টি গুরুত্বপূর্ণ এলাকা সিসিটিভি মনিটরিংয়ের আওতায় এনেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আজ রোববার নগরীর দামপাড়া পুলিশ কন্ট্রোল রুমে সিসিটিভি মনিটরিং কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে কমিশনার হাসিব আজিজ বলেন, নগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিসিটিভি মনিটরিং ব্যবস্থার মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় থাকবে, যা অপরাধ দমন ও তদন্ত কার্যক্রমকে আরও সহজ ও দ্রুত করবে।
তিনি বলেন, এই ব্যবস্থার মাধ্যমে নগরীর বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ পয়েন্টে কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ফলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হবে। উদ্বোধন শেষে কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিসিটিভি মনিটরিং কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার নির্দেশনা দেন।
এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী, উপপুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরীসহ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিএমপি সূত্রে জানা যায়, সমন্বিত মনিটরিং ব্যবস্থার আওতায় নগরীর ৯টি থানার অধীন ৮১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে মোট ২৬৯টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) তিন শিক্ষার্থীর কাছ থেকে গাঁজা উদ্ধার ও বহিষ্কারসংক্রান্ত একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবককে শিক্ষার্থীরা আটকে রাখলে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।
২ ঘণ্টা আগে
জামালপুরের ইসলামপুরে কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সন্ধ্যায় নিজ ঘরে সিলিং ফ্যানের রেগুলেটর লাগানোর কাজ করছিলেন হাসিবুল্লাহ। এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভায় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বৃদ্ধির অভিযোগ করেন। স্থানীয় নির্বাচনে অর্থ ও পেশিশক্তির ব্যবহার হলে নতুন গণ-অভ্যুত্থানের শক্তিগুলো ঐক্যবদ্ধ হওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
৩ ঘণ্টা আগে