
চট্টগ্রামের সাতকানিয়ায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে বিষ খাইয়ে দেওয়ার অভিযোগ করে একটি ভিডিও বার্তা দেন ওই গৃহবধূ। ১৮ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
নিহত গৃহবধূর নাম আমেনা বেগম (২৪)। তিনি সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বারদোনা বাহাদিরপাড়া এলাকার আবু বক্করের ছেলে মোহাম্মদ ইউসুফের স্ত্রী। তাঁদের আড়াই বছর বয়সী জাইমা নামের একটি কন্যাসন্তান রয়েছে।
নিহত আমেনার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২২ সালের ৫ আগস্ট চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মীরপাড়া গ্রামের শফিক আহমেদের মেয়ে আমেনা বেগমের সঙ্গে সাতকানিয়ার মোহাম্মদ ইউসুফের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময় যৌতুক ও নগদ টাকার দাবি করছিলেন। এ নিয়ে গৃহবধূ আমেনা বেগমকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো বলে অভিযোগ পরিবারের।
পরিবারের দাবি, গত শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে শ্বশুরবাড়ির লোকজন আমেনা বেগমকে বিষ খাইয়ে দেন। পরে তাঁকে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে শনিবার দুপুরের দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত বলেন, গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় অভিযুক্ত স্বামী মোহাম্মদ ইউসুফকে চট্টগ্রাম নগর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শিক্ষককে আটকের বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তাঁকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন।
৪ মিনিট আগে
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। তবে চালুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না বাস দুটি। দিনের বেশির ভাগ সময়ই ৪৫ আসনের বাসে অল্পসংখ্যক যাত্রী দেখা যায়।
৭ ঘণ্টা আগে
সাগরে বড় জাহাজ থেকে তেল খালাস করে সরাসরি ডিপোতে আনার জন্য নির্মাণ করা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন (এসপিএম)। কক্সবাজারের মহেশখালী থেকে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো পর্যন্ত টানা হয়েছে ১১০ কিলোমিটার লম্বা এই পাইপলাইন। এই প্রকল্পে ব্যয় করা হয় ৮ হাজার ২৯৮ কোটি টাকা।
৭ ঘণ্টা আগে
জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
৮ ঘণ্টা আগে