
চট্টগ্রামে চকবাজারে চাঁদার দাবিতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ডিজিটাল ডটনেট (ডিডিএন) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নগদ অর্থসহ মালামাল লুটের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার দুপুরে চকবাজার থানাধীন চন্দনপুরা এলাকায় ওই হামলার ঘটনার পরদিন গতকাল মঙ্গলবার রাতে নগর পুলিশ ও র্যাবের পৃথক সাঁড়াশি অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার বিকেলে দামপাড়া সিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানায় নগর-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইউনুস (৪১), ইমরান হোসেন (৩১), আকবর হোসেন (২৪), সুমন (২৭), মনির ওরফে কেহেরমান (৩৮), গিয়াস উদ্দিন (২১), নয়ন (২০) ও মোহাম্মদ আবদুল নাহিদ ওরফে ফরহাদ (২৮)।
সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তার ৮ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। হামলায় জড়িত বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেছেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬ জন চাঁদাবাজি, ছিনতাই, মাদক, অস্ত্র, সন্ত্রাস দমন, বিশেষ ক্ষমতা আইন, মানব পাচারসহ একাধিক মামলার আসামি।
ইউনুসের বিরুদ্ধে ৫টি, ইমরান হোসেনের বিরুদ্ধে ১২টি, আকবর হোসেনের বিরুদ্ধে ৬টি, সুমনের বিরুদ্ধে ৬টি, মনির ওরফে কেহেরমানের বিরুদ্ধে ৭টি এবং নয়নের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।
গত সোমবার দুপুরে ওই হামলায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও কর্মচারীদের বেতনের জন্য রাখা নগদ ৩৫ লাখ টাকা ও ল্যাপটপ লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।
নগরীর চকবাজার থানার কাছাকাছি স্থানেই ওই প্রতিষ্ঠানে ১০ মিনিট ধরে চালানো হয় এ তাণ্ডব।
ওই হামলার ঘটনার পরপরই চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন পরিচয়ে ও ভাঙচুরের শিকার ডিডিএনের মালিক আদিল বিন মামুনের একটি কথোকথনের রেকর্ড ভাইরাল হয়। সেখানে দুদিন আগে আদিলের কাছে শীর্ষ সন্ত্রাসী ইমন চাঁদা হিসেবে এককালীন দুই কোটি টাকা ও প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করতে শোনা যায়।

বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া ও প্রশ্নপত্রে ভুলের অভিযোগে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে তারা শাহবাগে অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তাঁরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন।
৮ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের দেউলী, যশোবন্তপুর ও কালিশংকরপুর হতে ঝামা যাওয়ার একমাত্র জনগুরুত্বপূর্ণ সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। কয়েকদিনের টানা বর্ষণ ও প্রবল স্রোতে ইতিমধ্যে সড়কের একটি বড় অংশ ধসে নদীগর্ভে চলে গেছে। এতে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে এবং চরম দুর
২৭ মিনিট আগে
প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সময় ঝুমুর তাঁর দূরসম্পর্কের দুই আত্মীয়কে সঙ্গে নিয়ে বাইরে বের হয়েছিলেন। এ সময় রেজাউল করিম তাঁদের অনুসরণ করছিলেন। বিষয়টি টের পেয়ে ঝুমুর বাসায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। বাসার ফটক দিয়ে প্রবেশের সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে জখম করেন রেজাউল...
৩৫ মিনিট আগে
২ জুলাই এনজিও থেকে ঋণ উত্তোলনের কথা বলে বাড়ি থেকে বের হন রিজাউলের স্ত্রী পিয়া খাতুন। একটি এনজিও থেকে ৬০ হাজার টাকা ঋণ উত্তোলনও করেন তিনি। কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। পরে সন্ধান না পেয়ে ৪ জুলাই মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে ভুক্তভোগী পরিবার। স্ত্রীর সন্ধান না পেয়ে ক্ষোভ আর হতাশায় দুই বছর
৪৩ মিনিট আগে