সরকারি ঘোষণা অনুযায়ী আগামীকাল শুক্রবার বাংলাদেশে রোজা পালন শুরু হবে। কিন্তু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে অন্য বছরের মতো আজ বৃহস্পতিবার থেকে চাঁদপুরের প্রায় অর্ধশত গ্রামের বাসিন্দারা রোজা রেখেছেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন সাদ্রা দরবার শরিফের পীর জাকারিয়া চৌধুরী আল-মাদানি ও সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু বকর সিদ্দিক।
সাদ্রা দরবার শরিফ সূত্রে জানা যায়, ১৯৩১ সালে হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) এই অঞ্চলে চন্দ্র মাসের হিসাবে রোজা, ঈদ এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালনের রীতি শুরু করেন। এরপর থেকে তাঁর অনুসারীর সংখ্যা বাড়তে থাকে।
যেসব গ্রামে বৃহস্পতিবার রোজা পালন শুরু হয়েছে সেগুলো হলো চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, জাক্নি, সোনাচোঁ, প্রতাপপুর, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুড়ঙ্গচর, বালিথুবা, কাইতাড়া, নূরপুর, সাচনমেঘ, ষোল্লা, হাঁসা, গোবিন্দপুর;
মতলব উত্তর উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী, শাহরাস্তি এবং কচুয়া উপজেলার কয়েকটি গ্রাম।
এই মতবাদের অনুসারী ফরিদগঞ্জ উপজেলার শামীম মুন্সি আজকের পত্রিকাকে জানান, বুধবার রাতে এশার নামাজের পর রাত সাড়ে ৮টায় তারাবির নামাজ আদায় করা হয়। ভোররাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
একই তথ্য জানান উপজেলার টোরা মুন্সিরহাট বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান।
শাহরাস্তি উপজেলার শিক্ষক মো. রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘আগে আমাদের উপজেলায় এই মতবাদের অনুসারী না থাকলেও গত কয়েক বছরে বেড়েছে। তাঁরাও এখন আগাম রোজা ও ঈদ পালন করে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে