
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন বয়কটের ডাক দিয়ে মিছিল করেছেন আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা। আজ বুধবার (২০ মে) বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত তাঁরা চট্টগ্রাম আদালত ভবন চত্বর ও আশপাশে মিছিল-সমাবেশ করেন। মিছিল-সমাবেশ থেকে ‘ভোটবিহীন একতরফা’ নির্বাচন বয়কটে আইনজীবীদের প্রতি আহ্বান জানান তাঁরা।
মিছিল-সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন, সভাপতি পদপ্রার্থী ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, আয়ুব খান, অশোক কুমার দাশ, বজলুর রশিদ মিন্টু, মেজবাহ উদ্দিন চৌধুরীসহ কয়েক শ আইনজীবী।
তথ্যমতে, আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না।

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হচ্ছে। পরে পরিচয় শনাক্ত হওয়া মরদেহ মর্গ থেকে নিয়ে যান স্বজনেরা। পরিচয় শনাক্ত না হওয়া মরদেহগুলো পড়ে থাকে মর্গে ‘বেওয়ারিশ’ হিসেবে। পরে এসব মরদেহ দাফন ও সৎকারের জন্য হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে।
৪ ঘণ্টা আগে
‘হাকালুকি হাওরে আগের মতো মাছ মেলে না। হাওরের পানির নিচে হাত দিলেই শুধু প্লাস্টিক হাতে আসে। হাওরের গভীরতা অনেকটাই কমে গেছে। আগে যে জায়গায় ১৫-২০ ফুট গভীর পর্যন্ত পানি ছিল, এখন সেই জায়গায় মাত্র ৫-৭ ফুট। পলিমাটি ও বালু এসে ধীরে ধীরে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরকারিভাবে হাওর রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৫ ঘণ্টা আগে
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হামের জন্য ডেডিকেটেড হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। আবার অনেক শিশুর অভিভাবক শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন।
৫ ঘণ্টা আগে
বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ হয়ে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিক্ষোভ, মিছিল ও গোপন বৈঠক না করতে পারে, সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
৬ ঘণ্টা আগে