Ajker Patrika

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা বাচ্চু ফের গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা বাচ্চু ফের গ্রেপ্তার
আওয়ামী লীগ নেতা সলিম উল্লাহ বাচ্চু। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সলিম উল্লাহ বাচ্চুকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে নগরের এনায়েত বাজার এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, চট্টগ্রামে নাশকতার অভিযোগে সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, গ্রেপ্তারের পর পুলিশ তাঁকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

এর আগে ২০২৪ সালের ২২ অক্টোবর একটি নাশকতার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সলিম উল্লাহ বাচ্চু। কয়েক মাস পরে তিনি জামিনে বেরিয়ে আসেন।

জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের ২২ নম্বর এনায়েতবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু। তিনি এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত